সংবিধান সংশোধনে নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সংবিধান সংশোধনে নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 14, 2026 ইং
সংবিধান সংশোধনে নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ছবির ক্যাপশন:

বাংলাদেশের সংবিধান সংশোধনের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে জাতীয় সংসদ। সোমবার (১৩ জুলাই) রাতে সংসদে এ কমিটি গঠনের প্রস্তাব অনুমোদিত হয়।

সংসদ নেতা তারেক রহমানের পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উপস্থাপন করেন। সংসদীয় সিদ্ধান্ত অনুযায়ী কমিটিটি ১৭ সদস্যের হওয়ার কথা থাকলেও বিরোধী দলের জন্য সংরক্ষিত পাঁচটি সদস্যপদের জন্য কোনো নাম জমা না পড়ায় বর্তমানে ১২ সদস্য নিয়ে কমিটি গঠন করা হয়েছে।

বিশেষ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—

  • সংসদ চিফ হুইপ নূরুল ইসলাম
  • আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান
  • বিএনপির সংসদ সদস্য জয়নাল আবেদিন
  • মীর হেলাল উদ্দিন
  • ফারজানা শারমিন
  • শাকিলা ফারজানা
  • মাহমুদুল হক
  • গণসংহতি আন্দোলনের সংসদ সদস্য জুনায়েদ আব্দুর রহিম সাকি
  • বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ
  • গণঅধিকার পরিষদের সংসদ সদস্য নুরুল হক নুর
  • ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য মো. অলিউল্লাহ

সংসদ সূত্রে জানা গেছে, সংবিধান সংশোধনের বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা, প্রয়োজনীয় মতামত গ্রহণ এবং সুপারিশ প্রণয়নের দায়িত্ব পালন করবে এই বিশেষ কমিটি। পরবর্তীতে কমিটির সুপারিশের ভিত্তিতে জাতীয় সংসদে প্রয়োজনীয় আইনগত ও সাংবিধানিক কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

বিরোধী দলের প্রতিনিধিরা সদস্য মনোনয়ন না দেওয়ায় কমিটি পূর্ণাঙ্গ রূপ না পেলেও বর্তমান সদস্যদের নিয়েই কার্যক্রম শুরু হবে বলে সংসদীয় সূত্রে জানা গেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভোলার দক্ষিণ আইচা থানা যুবদল অফিসে যুবলীগের হামলার ঘটনা

ভোলার দক্ষিণ আইচা থানা যুবদল অফিসে যুবলীগের হামলার ঘটনা