সংগীতের ভাষায় ভোটের আহ্বান, ফুলবাড়ীতে জাসাসের ব্যতিক্রমী প্রচারণা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সংগীতের ভাষায় ভোটের আহ্বান, ফুলবাড়ীতে জাসাসের ব্যতিক্রমী প্রচারণা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 8, 2026 ইং
সংগীতের ভাষায় ভোটের আহ্বান, ফুলবাড়ীতে জাসাসের ব্যতিক্রমী প্রচারণা ছবির ক্যাপশন:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে ধানের শীষের পক্ষে ব্যতিক্রমধর্মী নির্বাচনী প্রচারণা চালিয়েছেন জাসাসে  কুড়িগ্রাম জেলা নেতৃবৃন্দ ও ফুলবাড়ী উপজেলা নেতৃবৃন্দ।  প্রচারণায় দেশাত্মবোধক ও গণসংগীত পরিবেশনের মাধ্যমে ভোটারদের মাঝে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাওয়া হয়।

রবিবার দিনব্যাপী কুড়িগ্রাম দুই আসনের বিএনপি'র মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ-এর পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।

প্রচারণায়  উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জাসাস আহবায়ক জাকি মোহাম্মদ আহসান হাবিব সজীব, ফুলবাড়ী উপজেলা জাসাস এর আহবায়ক নাজমুল হাসান, জাসাস সিনিয়র যুগ্ন আহবায়ক ফারুক হোসেন সহ জেলা উপজেলা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ সময় জাসাসের নেতাকর্মীরা বলেন, গণসংগীত মানুষের হৃদয়ে সহজে পৌঁছে যায়, তাই সংগীতের ভাষায় জনগণের কাছে বার্তা পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। প্রচারণা চলাকালে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

নিউজটি পোস্ট করেছেন : জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উজানচর ভূমি অফিসে রহস্যজনক ভাঙচুর

উজানচর ভূমি অফিসে রহস্যজনক ভাঙচুর