লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2026 ইং
লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন ছবির ক্যাপশন:

ব্রেন টিউমারের পরবর্তী ধাপের চিকিৎসা নিতে আগামী ১২ আগস্ট লন্ডনে ফিরে যাচ্ছেন বরেণ্য অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। বুধবার সকাল ১০টার ফ্লাইটে তিনি ঢাকা ছাড়বেন। তার সঙ্গে থাকবেন স্ত্রী ও জামাতা আরিফুল ইসলাম কলিন্স।

ইলিয়াস কাঞ্চনের ছেলে মিরাজুল মইন জয় জানিয়েছেন, লন্ডনে পৌঁছে প্রথমে এক সপ্তাহ বিশ্রামে থাকবেন অভিনেতা। এরপর সিটি স্ক্যান, এমআরআইসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে। পরীক্ষার ফলাফল পর্যালোচনার ভিত্তিতে চিকিৎসকেরা তার জন্য নতুন চিকিৎসাপদ্ধতি নির্ধারণ করবেন।

জানা গেছে, লন্ডনের পূর্বাঞ্চলের বার্কিং এলাকায় মেয়ে ইমা ইসলামের বাসায় অবস্থান করবেন ইলিয়াস কাঞ্চন। সেখান থেকে মাউন্ট ভার্নন হাসপাতালে তার চিকিৎসা চলবে। এর আগেও একই হাসপাতালে অস্ত্রোপচার, কেমোথেরাপি ও ওরাল থেরাপিসহ দীর্ঘ চিকিৎসা নিয়েছেন তিনি।

গত বছরের আগস্টে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। সে সময় চিকিৎসকেরা টিউমারের বড় অংশ অপসারণ করতে সক্ষম হলেও ঝুঁকির কারণে পুরো টিউমার অপসারণ সম্ভব হয়নি। পরে টানা কেমোথেরাপি ও ওরাল থেরাপির মাধ্যমে চিকিৎসা চালিয়ে যান তিনি। পরিবারের দাবি, চিকিৎসায় টিউমারের আকার উল্লেখযোগ্যভাবে ছোট হয়েছে এবং চিকিৎসকেরা তার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে আশাবাদী।

গত ৩ আগস্ট দেশে ফিরে পরিবার ও ঘনিষ্ঠজনদের সঙ্গে সময় কাটান ইলিয়াস কাঞ্চন। এ সময় চলচ্চিত্র অঙ্গনের অনেকেই তার সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া ৭ আগস্ট রাজধানীর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত নিসচার ১১তম মহাসমাবেশেও অংশ নেন তিনি।

দেশ ছাড়ার আগে নিজের অনুভূতি জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, দেশে ফিরে তিনি অনেকটা স্বস্তি অনুভব করছেন। সবার দোয়া কামনা করে তিনি আশা প্রকাশ করেন, চিকিৎসা শেষে দ্রুত সুস্থ হয়ে আবার দেশে ফিরতে পারবেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক অধ্যাদেশ দ্রুত আইনে রূপ দেওয়ার দা

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক অধ্যাদেশ দ্রুত আইনে রূপ দেওয়ার দা