কারাগারে অসুস্থ হয়ে আ. লীগ নেতার মৃত্যু The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কারাগারে অসুস্থ হয়ে আ. লীগ নেতার মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং
কারাগারে অসুস্থ হয়ে আ. লীগ নেতার মৃত্যু ছবির ক্যাপশন:

পটুয়াখালী সদর উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান (৪৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে তার মৃত্যু হয়।

নিহত মিজানুর রহমান পটুয়াখালী সদর উপজেলার ডিবুরিয়াপুর গ্রামের বাসিন্দা এবং আব্দুল খালেকের ছেলে।

কারা কর্তৃপক্ষ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ৯ জুন কারাগারে থাকাকালে তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে (স্ট্রোক) আক্রান্ত হন। এরপর কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে প্রায় দুই মাস চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কারা কর্তৃপক্ষের তথ্যমতে, মিজানুর রহমান কারাগারে অসুস্থ হয়ে পড়ার পরপরই তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিলেও শেষ পর্যন্ত তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি।

এ ঘটনায় কারা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেছে বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকেও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৈষম্যবিরোধী আন্দোলন থেকে ছাত্রদলে সাতজনের আনুষ্ঠানিক অন্তর্

বৈষম্যবিরোধী আন্দোলন থেকে ছাত্রদলে সাতজনের আনুষ্ঠানিক অন্তর্