চট্টগ্রাম বন্দর উন্নয়নে বড় পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চট্টগ্রাম বন্দর উন্নয়নে বড় পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 20, 2026 ইং
চট্টগ্রাম বন্দর উন্নয়নে বড় পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী ছবির ক্যাপশন:

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী শুক্রবার (২০ ফেব্রুয়ারি) চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, চট্টগ্রাম বন্দরকে ঘিরে সরকারের বড় পরিকল্পনা নেওয়া হচ্ছে। তিনি বলেন, চট্টগ্রামকে সত্যিকার অর্থে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে হলে বিনিয়োগ বাড়াতে হবে, বন্দরের কার্যক্রম উন্নত করতে হবে এবং কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।

অর্থমন্ত্রী বলেন, “এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। এখানে বিনিয়োগের অনেক বড় সুযোগ রয়েছে। পোর্টের কার্যক্রম আরও উন্নত করতে হবে। বিনিয়োগ বাড়াতে হবে। কর্মসংস্থান বাড়াতে হবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে। এ বিষয়ে অনেক পরিকল্পনা রয়েছে, তবে সেগুলো এক কথায় বলা সম্ভব নয়।”

তিনি আরও জানান, নিজের দায়িত্ব নেওয়ার পর প্রথম চট্টগ্রাম সফরকে ইতিবাচক অভিজ্ঞতা মনে হচ্ছে। তিনি বলেন, “ভালো লাগছে। আমরা গণতান্ত্রিক পরিবেশে ফিরে এসেছি। একটি নির্বাচিত সংসদ ও সরকার হয়েছে। বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। চট্টগ্রামের উন্নয়নেও সমন্বিত উদ্যোগ নিতে হবে।”


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিমানবন্দরে জব্দ টাকার হিসাব মিলল, ৭৪ লাখ টাকা উদ্ধার

বিমানবন্দরে জব্দ টাকার হিসাব মিলল, ৭৪ লাখ টাকা উদ্ধার