চীনের মধ্যপ্রাচ্য বিশেষ দূত সৌদিতে যুদ্ধবিরতি আলোচনায় The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চীনের মধ্যপ্রাচ্য বিশেষ দূত সৌদিতে যুদ্ধবিরতি আলোচনায়

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 9, 2026 ইং
চীনের মধ্যপ্রাচ্য বিশেষ দূত সৌদিতে যুদ্ধবিরতি আলোচনায় ছবির ক্যাপশন:

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে চীনের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত ঝাই জুন সৌদি আরব সফর করছেন। সোমবার (৯ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।

ঝাই জুনের সৌদি সফরের মূল লক্ষ্য হলো উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমানো এবং স্থিতিশীলতা নিশ্চিত করা। সফরের সময় তিনি সৌদির আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে বৈঠক করবেন।

প্রতিবেদনে ঝাই জুন বলেন, “উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আমরা অবিরাম চেষ্টা চালাতে রিয়াদের সঙ্গে কাজ করতে প্রস্তুত।” তিনি এও উল্লেখ করেন, চলমান আঞ্চলিক উত্তেজনা গভীর উদ্বেগের বিষয়।

ঝাই জুন বলেন, “উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করা উচিত নয়। নিরীহ বেসামরিক মানুষ এবং সামরিক নয় এমন লক্ষ্যবস্তুতে হামলা নিন্দনীয়।”

তিনি বেইজিংয়ের পক্ষ থেকে চলমান সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান পুনর্ব্যক্ত করেন এবং রিয়াদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও অংশীদারিত্বের কথা উল্লেখ করেন।

সৌদি আরব ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের এই উদ্যোগ উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মূল্যায়ন করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নতুন করে ৭৮ লাখ আউন্স সোনা পেল সৌদি আরব

নতুন করে ৭৮ লাখ আউন্স সোনা পেল সৌদি আরব