ফের বাড়ল বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ফের বাড়ল বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং
ফের বাড়ল বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছবির ক্যাপশন:

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২ আগস্ট পর্যন্ত দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬,৪৬৯.৯৪ মিলিয়ন মার্কিন ডলার বা ৩৬.৪৬ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের যৌথ পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ (BPM6) হিসাবপদ্ধতি অনুযায়ী দেশের ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩১,৬৫১.৯৭ মিলিয়ন মার্কিন ডলার বা ৩১.৬৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। এ মাসে দেশে এসেছে ২.৮৫৯ বিলিয়ন মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের ২.৪৭৮ বিলিয়ন ডলারের তুলনায় ১৫.৪ শতাংশ বেশি।

সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাই মাসের শেষ দুই দিন (৩০ ও ৩১ জুলাই) প্রবাসীরা ১৫২ মিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন, যা মাসের মোট রেমিট্যান্স প্রবাহে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় ইতিবাচক প্রবণতার ফলে দেশের রিজার্ভের অবস্থান আরও শক্তিশালী হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিষ সরবরাহ করে আত্মহত্যায় সহায়তা, কানাডায় ভয়াবহ অপরাধ স্বীকা

বিষ সরবরাহ করে আত্মহত্যায় সহায়তা, কানাডায় ভয়াবহ অপরাধ স্বীকা