ইইউর ১৫ দেশে কমেছে বাংলাদেশের পোশাক রপ্তানি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ইইউর ১৫ দেশে কমেছে বাংলাদেশের পোশাক রপ্তানি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 2, 2026 ইং
ইইউর ১৫ দেশে কমেছে বাংলাদেশের পোশাক রপ্তানি ছবির ক্যাপশন:

বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাতের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাজারে ২০২৫-২৬ অর্থবছরে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। সদ্য সমাপ্ত অর্থবছরে ইইউর ২৭টি সদস্য দেশের মধ্যে ১৫টিতেই বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে। এর ফলে জোটভুক্ত দেশগুলোতে মোট রপ্তানি আগের অর্থবছরের তুলনায় ৩ দশমিক ৩১ শতাংশ হ্রাস পেয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), বিজিএমইএ ও বিকেএমইএর তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরে ইইউতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৯০৬ কোটি মার্কিন ডলার, যা আগের অর্থবছরে ছিল ১ হাজার ৯৭১ কোটি ডলার। একই সঙ্গে দেশের মোট পোশাক রপ্তানিতে ইইউর অংশও ৫০ দশমিক ১০ শতাংশ থেকে কমে ৪৯ দশমিক ২৫ শতাংশে নেমে এসেছে।

ইইউতে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার জার্মানিতে রপ্তানি কমেছে ১১ দশমিক ৫ শতাংশ। দেশটিতে রপ্তানি ৪৯৫ কোটি ডলার থেকে কমে ৪৩৮ কোটি ডলারে নেমে এসেছে। পাশাপাশি ফ্রান্সে প্রায় ৯ শতাংশ, ইতালিতে প্রায় ৮ শতাংশ, ডেনমার্কে ১০ শতাংশ, বেলজিয়ামে প্রায় ৫ শতাংশ এবং আয়ারল্যান্ডে ১০ শতাংশের বেশি রপ্তানি কমেছে। সবচেয়ে বেশি পতন হয়েছে রোমানিয়ায়, যেখানে রপ্তানি প্রায় ২০ শতাংশ হ্রাস পেয়েছে।

অন্যদিকে, ইইউর দ্বিতীয় বৃহত্তম বাজার স্পেনে রপ্তানি ৬ শতাংশ বেড়ে ৩৪০ কোটি ডলার থেকে ৩৬০ কোটি ডলারে পৌঁছেছে। এছাড়া নেদারল্যান্ডস, সুইডেন, পোল্যান্ড, লিথুয়ানিয়া, লাতভিয়া, হাঙ্গেরি, সাইপ্রাস, স্লোভেনিয়া ও বুলগেরিয়াতেও রপ্তানি বৃদ্ধি পেয়েছে।

বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, গ্যাস ও বিদ্যুতের সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি, ব্যাংকঋণের উচ্চ সুদ এবং শ্রমিক অসন্তোষের কারণে বিশেষ করে নিট পোশাক খাত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক নীতির কারণে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা বেড়েছে এবং চীন ও ভারতের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলো ইইউ বাজারে আরও সক্রিয় হওয়ায় বাংলাদেশের রপ্তানিতে চাপ সৃষ্টি হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, উৎপাদন ব্যয় কমানো, জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং নতুন বাজার সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের পোশাক খাতের প্রতিযোগিতা সক্ষমতা পুনরুদ্ধার করা এখন সময়ের দাবি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
পূর্ব লেবাননে মহাসড়ক লক্ষ্য করে বিমান হামলা

পূর্ব লেবাননে মহাসড়ক লক্ষ্য করে বিমান হামলা