নিকেতনে প্রবাসী মালিকের ফ্ল্যাট দখলের চেষ্টা, বাসা ভাঙচুর The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নিকেতনে প্রবাসী মালিকের ফ্ল্যাট দখলের চেষ্টা, বাসা ভাঙচুর

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 20, 2026 ইং
নিকেতনে প্রবাসী মালিকের ফ্ল্যাট দখলের চেষ্টা, বাসা ভাঙচুর ছবির ক্যাপশন:

রাজধানীর সুরক্ষিত ও অভিজাত এলাকা নিকেতন-গুলশানে প্রবাসী মালিকানাধীন একটি ফ্ল্যাট জোরপূর্বক দখলের চেষ্টা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮টা ১ মিনিটে, রমজানের তারাবির নামাজ চলাকালে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীদের ধারণা, ধর্মীয় ও ব্যস্ত সময়কে লক্ষ্য করে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।

ফ্ল্যাট মালিক ফাহিম ফয়সাল জানান, সাত সদস্যের একটি সংঘবদ্ধ দল এ-৯৪ নম্বর ভবনের এ-৫ নম্বর অ্যাপার্টমেন্টকে টার্গেট করে প্রথমে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে। এরপর তারা ফ্ল্যাটের মূল দরজা ভেঙে প্রবেশের চেষ্টা চালায়। মেইন দরজার ডিজিটাল ও অ্যানালগ তালা দুটোই ভাঙা হয়। তবে ক্যামেরা ভাঙার আগে ঘটনাস্থলের দৃশ্য রেকর্ড হয়ে যায়। বিদেশে অবস্থানরত মালিক ফাহিম ফয়সাল তাৎক্ষণিকভাবে রিয়েল-টাইম অ্যালার্ট পান এবং নিকেতন সোসাইটির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি আবু নাহিম মোহাম্মদ শাকিল ও অ্যাপার্টমেন্ট মালিক সমিতির সভাপতি মাসুদুর রহমানের সঙ্গে যোগাযোগ করেন।

ঘটনার সময় সোসাইটির নিরাপত্তাকর্মীরা দ্রুত পৌঁছালে হামলাকারীরা গাড়িতে করে পালিয়ে যায়। তবে পালানোর আগে তারা নিরাপত্তাকর্মী সুমনের কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং তাকে ভয়ভীতি দেখায়।

ঘটনার পর ভুক্তভোগী মালিক গুলশান থানার ডিউটি অফিসারের সঙ্গে সরাসরি যোগাযোগ করে অভিযোগ দায়ের করেন। পরে গুলশান থানার এসআই রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন, ব্যবহৃত গাড়ির নম্বর নেন এবং আলামত জব্দ করেন।

ফ্ল্যাট মালিক ফাহিম ফয়সাল অভিযোগ করেছেন, এ ঘটনার সঙ্গে এফ কে রাজআবুল কালাম আজাদ সরাসরি জড়িত থাকতে পারেন। তিনি বলেন, এরা এর আগে ভবনের সিসিটিভি চুরি করেছে এবং তার বাবার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। অতীতে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তাদের একটি গাড়ি বাসা থেকে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে।

গুলশান থানার এসআই রুহুল আমিন জানিয়েছেন, ফ্ল্যাট দখলের একটি ঘটনা নিয়ে অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
গাজা জুড়ে ইসরায়েলি আক্রমণ, প্রাণ হারালেন তিন সাংবাদিক

গাজা জুড়ে ইসরায়েলি আক্রমণ, প্রাণ হারালেন তিন সাংবাদিক