৮০ কোটি টাকায় বিক্রি ‘রামায়ণ’-এর সংগীতস্বত্ব The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

৮০ কোটি টাকায় বিক্রি ‘রামায়ণ’-এর সংগীতস্বত্ব

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
৮০ কোটি টাকায় বিক্রি ‘রামায়ণ’-এর সংগীতস্বত্ব ছবির ক্যাপশন:

মুক্তির আগেই বাণিজ্যিক সাফল্যের শক্তিশালী ইঙ্গিত দিচ্ছে নীতেশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘রামায়ণ’। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির প্রথম ও দ্বিতীয় পর্বের সব ভাষার সংগীতস্বত্ব প্রায় ৮০ কোটি টাকায় কিনে নিয়েছে ভারতের শীর্ষ সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজ। বলিউডের ইতিহাসে এটি অন্যতম বড় সংগীতস্বত্ব চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, সংগীতস্বত্ব কেনার প্রতিযোগিতায় টি-সিরিজের পাশাপাশি ছিল সনি মিউজিক। তবে শেষ পর্যন্ত প্রায় ৮০ কোটি টাকার চুক্তিতে জয়ী হয় টি-সিরিজ। জানা গেছে, এই অর্থ নির্মাতাদের কাছে ফেরতযোগ্য অগ্রিম (Refundable Advance) হিসেবে প্রদান করা হবে।

এই চুক্তির মাধ্যমে সংগীতস্বত্ব বিক্রির আগের আলোচিত রেকর্ডও ছাড়িয়ে গেছে ‘রামায়ণ’। এর আগে চলতি বছর রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ সিনেমার সংগীতস্বত্ব নিয়ে ৫০ থেকে ৬৫ কোটি টাকার চুক্তির খবর প্রকাশিত হলেও পরে নির্মাতা পক্ষ জানায়, প্রকৃত চুক্তির মূল্য ছিল প্রায় ৩০ কোটি টাকা। সেই তুলনায় ‘রামায়ণ’-এর ৮০ কোটি টাকার চুক্তি নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

সম্প্রতি প্রকাশিত হয়েছে সিনেমাটির বহুল প্রতীক্ষিত ট্রেলার, যা দর্শকদের মধ্যে নতুন করে আগ্রহ সৃষ্টি করেছে। ছবিটির অন্যতম বড় আকর্ষণ এর সংগীত, যেখানে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেছেন হলিউডের কিংবদন্তি সুরকার হ্যান্স জিমার এবং ভারতের অস্কারজয়ী সুরকার এ আর রাহমান। এই দুই বিশ্বখ্যাত সুরকারের সমন্বয় সিনেমাটিকে ঘিরে প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।

‘রামায়ণ’-এ রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতা চরিত্রে রয়েছেন সাই পল্লবী, আর রাবণ চরিত্রে দেখা যাবে যশকে। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রবি দুবে, সানি দেওল, অরুণ গোভিল, লারা দত্তরাকুল প্রীত সিং

নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, দুই পর্বে নির্মিত এই সিনেমার প্রথম পর্ব ২০২৬ সালের দীপাবলিতে এবং দ্বিতীয় পর্ব ২০২৭ সালের দীপাবলিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। বিশাল বাজেটের এই চলচ্চিত্র মুক্তির আগেই সংগীতস্বত্ব বিক্রি থেকে বড় অঙ্কের আয় করে বাণিজ্যিক সম্ভাবনার নতুন নজির গড়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
এলিয়েনের অস্তিত্ব স্বীকার করলেন বারাক ওবামা

এলিয়েনের অস্তিত্ব স্বীকার করলেন বারাক ওবামা