অ্যাম্বুল্যান্সে ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

অ্যাম্বুল্যান্সে ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 30, 2026 ইং
অ্যাম্বুল্যান্সে ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে ছবির ক্যাপশন:

জুলাই আন্দোলনের সময় ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার অন্যতম আসামি চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে মঙ্গলবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। অসুস্থ থাকায় তাকে সকাল সাড়ে ১১টার দিকে অ্যাম্বুল্যান্সে করে ট্রাইব্যুনালে আনা হয়।

এই মামলায় মোট ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।

প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ গঠনের আদেশ ঘোষণার সময় গ্রেপ্তার হওয়া আসামিদের আদালতে উপস্থিত থাকা বাধ্যতামূলক। সেই নিয়ম অনুসারেই মামলায় গ্রেপ্তার পাঁচজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

চারজন আসামিকে কারাগার থেকে আদালতে আনা হলেও অসুস্থতার কারণে ফজলে করিম চৌধুরী বর্তমানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছেন। তাই কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তাকে অ্যাম্বুল্যান্সে করে আদালতে আনা হয়।

এই মামলায় গ্রেপ্তার অন্য চার আসামি হলেন— আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ এবং দেবাশীষ পাল দেবু

অন্যদিকে মামলার বাকি ১৭ জন আসামি পলাতক রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন, রেজাউল করিম, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, আবু ছালেক, এসবারুল হক, এইচ এম মিঠু, নূর মোস্তফা টিনু, জমির উদ্দিন, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ এবং সুমন দে

এর আগে ৭ এপ্রিল এই মামলায় তিনটি অভিযোগে ২২ জনের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এরও আগে ৫ এপ্রিল প্রসিকিউশনের পক্ষ থেকে মামলার ফরমাল চার্জ দাখিল করা হয়।

আজকের আদেশের মাধ্যমে মামলার বিচারিক কার্যক্রমের পরবর্তী ধাপ নির্ধারিত হবে


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
গণঅধিকার পরিষদের নূর তালুকদার বিএনপি প্রার্থীর পাশে

গণঅধিকার পরিষদের নূর তালুকদার বিএনপি প্রার্থীর পাশে