স্বাধীনতার সময় জামায়াতের ইনসাফ ছিল না : লক্ষ্মীপুরে গণমিছিলে এ্যানি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

স্বাধীনতার সময় জামায়াতের ইনসাফ ছিল না : লক্ষ্মীপুরে গণমিছিলে এ্যানি

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 9, 2026 ইং
স্বাধীনতার সময় জামায়াতের ইনসাফ ছিল না : লক্ষ্মীপুরে গণমিছিলে এ্যানি ছবির ক্যাপশন:

লক্ষ্মীপুরে বিএনপির গণমিছিলে বক্তব্য দিয়ে দলটির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ সদর আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জামায়াতকে উদ্দেশ্য করে বিভিন্ন মন্তব্য করেন। তিনি বলেন, ন্যায়, ইনসাফ ও কল্যাণ রাষ্ট্রের কথা বলা হলেও স্বাধীনতার সময় সেই ইনসাফের প্রকাশ দেখা যায়নি। তিনি আরও বলেন, রাজনৈতিক অঙ্গনে অযথা লম্ফঝম্প ও বিবাদ মানুষের কাছে গ্রহণযোগ্য নয়।

সোমবার রাতে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গণমিছিলে এসব কথা বলেন এ্যানি। তার নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী গণমিছিলে অংশ নেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঝুমুর এলাকায় গিয়ে শেষ হয়।

বক্তব্যে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ইনসাফের রাজনীতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছেন এবং কল্যাণের রাজনীতি বেগম খালেদা জিয়া এগিয়ে নিয়েছেন। তিনি বলেন, জিয়াউর রহমান সর্বপ্রথম বাংলাদেশের সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ সংযোজন করে আলেম-ওলামাদের সম্মানিত করেছেন এবং খালেদা জিয়াও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন।

এ্যানি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যতে ইনসাফ, কল্যাণ, সাম্য ও ন্যায়পরায়ণতার ভিত্তিতে একটি সুন্দর রাষ্ট্র গড়ে উঠবে এবং দেশের উন্নয়নধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

গণমিছিলে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, সদর পূর্ব উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদীচীর কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুরের পর আগুন নিয়ন্ত্রণে ফায়

উদীচীর কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুরের পর আগুন নিয়ন্ত্রণে ফায়