দেশের ২০ শতাংশের বেশি এলাকায় ড্রেনেজ ব্যবস্থা দুর্বল: ডিএনসিসি প্রশাসক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

দেশের ২০ শতাংশের বেশি এলাকায় ড্রেনেজ ব্যবস্থা দুর্বল: ডিএনসিসি প্রশাসক

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 26, 2026 ইং
দেশের ২০ শতাংশের বেশি এলাকায় ড্রেনেজ ব্যবস্থা দুর্বল: ডিএনসিসি প্রশাসক ছবির ক্যাপশন:

বাংলাদেশের ২০ শতাংশের বেশি এলাকায় ড্রেনেজ ব্যবস্থা এখনও সন্তোষজনক নয় বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করে একটি কার্যকর ও সুশৃঙ্খল ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

রোববার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর আশকোনা হাজী ক্যাম্পের পেছনের এলাকায় জলাবদ্ধতা নিরসনে চলমান সংস্কারকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, দীর্ঘ প্রায় ১৮ বছরের অব্যবস্থাপনার কারণে দেশের বিভিন্ন এলাকায় ড্রেনেজ ব্যবস্থায় নানা ধরনের সমস্যা তৈরি হয়েছে। এসব সমস্যা ধাপে ধাপে সমাধান করে আধুনিক ও পরিকল্পিত অবকাঠামো গড়ে তুলতে কাজ চলছে।

তিনি উন্নয়নকাজ বাস্তবায়নে পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করে বলেন, সব রাস্তার কাজ একসঙ্গে শুরু না করে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা উচিত। এতে জনদুর্ভোগ কম হবে এবং প্রকল্পগুলোও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব হবে।

ঠিকাদারদের উদ্দেশে তিনি নির্দেশনা দিয়ে বলেন, যেসব উন্নয়নকাজ হাতে নেওয়া হয়েছে, সেগুলো নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে। কোনো ধরনের অযৌক্তিক বিলম্ব গ্রহণযোগ্য হবে না।

এ সময় তিনি আরও বলেন, উন্নয়নকাজ চলাকালে জনগণের ভোগান্তি কমাতে সিটি করপোরেশন, ওয়াসা, বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য সেবাদানকারী সংস্থার মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমন্বিত পরিকল্পনার মাধ্যমে কাজ করলে একদিকে যেমন জনদুর্ভোগ কমবে, অন্যদিকে উন্নয়নকাজও হবে আরও টেকসই ও কার্যকর।

ডিএনসিসির মতে, রাজধানীতে জলাবদ্ধতা কমাতে চলমান সংস্কারকাজের পাশাপাশি দীর্ঘমেয়াদি ড্রেনেজ উন্নয়ন পরিকল্পনাও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
বগুড়া-২ আসনে প্রচারণায় বাধার অভিযোগ মান্নার

বগুড়া-২ আসনে প্রচারণায় বাধার অভিযোগ মান্নার