চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চোরাই গরুর বাছুরসহ আটক ২ যুবক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চোরাই গরুর বাছুরসহ আটক ২ যুবক

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 26, 2026 ইং
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চোরাই গরুর বাছুরসহ আটক ২ যুবক ছবির ক্যাপশন:


চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পুলিশের অভিযানে একটি চোরাই লাল রঙের বকনা গরুর বাছুর ও একটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দুই যুবককে আটক করেছে নাচোল থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ জুলাই) দুপুর আনুমানিক ২টা ৫০ মিনিটে নাচোল থানার এসআই (নিরস্ত্র) মো. গোলাম মোস্তফা সঙ্গীয় ফোর্স নিয়ে নাচোল উপজেলার নিজামপুর ইউনিয়নের দিঘীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মো. নজরুল ইসলাম (৬৫) এর বাড়ির সামনে নাচোল-আমনুরা সড়কে স্থানীয় জনসাধারণের সহায়তায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়।আটকরা হলেন রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাটা গ্রামের মো. শান্ত (১৯), পিতা-মফিজুল ইসলাম এবং মো. আলামিন (২০), পিতা-মো. হাবিবুর রহমান ওরফে হবি দালাল। পুলিশ তাদের হেফাজত থেকে একটি চোরাই লাল রঙের বকনা গরুর বাছুর ও একটি অটোরিকশা উদ্ধার করে। নাচোল থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত গরুর বাছুর ও অটোরিকশার প্রকৃত মালিক শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের চিহ্নিত করতে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে

নিউজটি পোস্ট করেছেন : ফারুক হোসেন ডন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিষখালী-বলেশ্বর নদীতে কোস্ট গার্ডের অভিযানে জব্দ ট্রলিং বোট

বিষখালী-বলেশ্বর নদীতে কোস্ট গার্ডের অভিযানে জব্দ ট্রলিং বোট