নির্বিঘ্ন হজযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি: বিমানমন্ত্রী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নির্বিঘ্ন হজযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি: বিমানমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 17, 2026 ইং
নির্বিঘ্ন হজযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি: বিমানমন্ত্রী ছবির ক্যাপশন:

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, চলতি বছরের হজযাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী জানান, হজযাত্রীদের প্রথম ফ্লাইটটি শনিবার (১৮ এপ্রিল) রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন যাত্রী নিয়ে সৌদি আরবের কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর-এর উদ্দেশ্যে রওনা দেবে।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা হজ ফ্লাইট পরিচালনা, যাত্রীসেবা এবং সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। এ সময় তিনি হজযাত্রীদের সেবায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।

এছাড়া হজ ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন তিনি, যাতে হজযাত্রীরা নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যে তাদের যাত্রা সম্পন্ন করতে পারেন।

সরকারের পক্ষ থেকে নেওয়া এসব প্রস্তুতির মাধ্যমে এ বছরের হজযাত্রা আরও সুশৃঙ্খল ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফের থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে গোলাগুলি, যুদ্ধবিরতি লঙ্ঘন

ফের থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে গোলাগুলি, যুদ্ধবিরতি লঙ্ঘন