ট্রাফিক আইন মেনে চলার আহ্বান, চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের কর্মশালা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ট্রাফিক আইন মেনে চলার আহ্বান, চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের কর্মশালা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2026 ইং
ট্রাফিক আইন মেনে চলার আহ্বান, চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের কর্মশালা ছবির ক্যাপশন:


চাঁপাইনবাবগঞ্জের কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে ট্রাফিক আইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০ ঘটিকায়  জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় আয়োজন করা হয়। এই কর্মশালায়  শিক্ষার্থীদের নিরাপদ সড়ক ব্যবহার, আইন মেনে চলা এবং সামাজিক অপরাধ প্রতিরোধ বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। কর্মশালায় প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। তিনি বলেন, “আজকের কোমলমতি শিক্ষার্থীরাই আগামী দিনের সচেতন নাগরিক। আইন জানা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। ছোটবেলা থেকেই ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে। জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ, ট্রাফিক সিগন্যালের সঠিক ব্যবহার এবং যানবাহন পরিচালনায় আইন মেনে চলার মাধ্যমে আমরা নিজেরা নিরাপদ থাকব, অন্যকেও নিরাপদ রাখতে পারব।” এ সময় শিক্ষার্থীদের মাদক, যৌতুক, বাল্যবিবাহ, ইভটিজিং ও ব্যাড টাচ প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তাদের জিজ্ঞাসা তুলে ধরে এবং সংশ্লিষ্ট বিষয়ে উত্তর পান। পরে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হলে সঠিক উত্তরদাতা শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর-১ (শহর ও যানবাহন) পুলিশ পরিদর্শক মো. সফিকুল আলম, ট্রাফিক ইন্সপেক্টর-২ সদর ট্রাফিক শাখার মো. আজিজ ফেরদৌস, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।

নিউজটি পোস্ট করেছেন : ফারুক হোসেন ডন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেত্রকোনায় একাধিক ভোটকেন্দ্রের বুথে অগ্নিসংযোগ

নেত্রকোনায় একাধিক ভোটকেন্দ্রের বুথে অগ্নিসংযোগ