বস্ত্রশিল্পের সংকট নিরসনে অর্থ উপদেষ্টা-বাণিজ্যমন্ত্রীকে নিয়ে কমিটি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বস্ত্রশিল্পের সংকট নিরসনে অর্থ উপদেষ্টা-বাণিজ্যমন্ত্রীকে নিয়ে কমিটি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2026 ইং
বস্ত্রশিল্পের সংকট নিরসনে অর্থ উপদেষ্টা-বাণিজ্যমন্ত্রীকে নিয়ে কমিটি ছবির ক্যাপশন:

দেশের টেক্সটাইল খাতের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীকে সমন্বয়ে একটি কমিটি গঠন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২২ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ তথ্য জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর সভাপতি শওকত আজিজ রাসেল।

তিনি বলেন, টেক্সটাইল খাতের বেশিরভাগ সমস্যাই দীর্ঘদিনের এবং অতীতেও সেগুলোর স্থায়ী সমাধান হয়নি। সরকারের আন্তরিক উদ্যোগের মাধ্যমে এসব সমস্যা সমাধানের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে বাস্তবায়নে আনুমানিক দেড় বছর সময় লাগতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

শওকত আজিজ রাসেল জানান, বৈঠকে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ, আর্থিক সংকট এবং শিল্পের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বলেন, সরকার ইতোমধ্যে শিল্পখাতের জন্য ৫ শতাংশ প্রণোদনা দিচ্ছে এবং নতুন গঠিত কমিটি আগামী সপ্তাহে আবার বৈঠকে বসবে।

তিনি আরও বলেন, সরকার যে বন্ধ শিল্পকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে, তা সফল হলে প্রায় ১৫ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে।

বিটিএমএ সভাপতির মতে, সরকার ও শিল্প উদ্যোক্তাদের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকলে দেশের বস্ত্র ও টেক্সটাইল খাত আবারও শক্ত অবস্থানে ফিরে আসতে সক্ষম হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, ৭ জুলাই পর্যন্ত সংসদ অধিবেশন মূ

২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, ৭ জুলাই পর্যন্ত সংসদ অধিবেশন মূ