প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হচ্ছে।
বুধবার (২২ জুলাই) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বৈঠকটি শুরু হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের উন্নয়ন প্রকল্প, প্রকল্প সংশোধন এবং নতুন প্রকল্প অনুমোদনসহ গুরুত্বপূর্ণ উন্নয়ন-সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে অনুমোদিত প্রকল্প ও গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত জানানো হতে পারে।
কসমিক ডেস্ক