ফাইনালে আর্জেন্টিনা নাকি স্পেন? নিজের পছন্দ জানালেন জ্লাতান ইব্রাহিমোভিচ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ফাইনালে আর্জেন্টিনা নাকি স্পেন? নিজের পছন্দ জানালেন জ্লাতান ইব্রাহিমোভিচ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 18, 2026 ইং
ফাইনালে আর্জেন্টিনা নাকি স্পেন? নিজের পছন্দ জানালেন জ্লাতান ইব্রাহিমোভিচ ছবির ক্যাপশন:

বিশ্বকাপ ফাইনালকে ঘিরে উত্তেজনার পারদ যখন তুঙ্গে, তখন শুরু হয়েছে সাবেক তারকা ফুটবলারদের ভবিষ্যদ্বাণীও। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচে কে এগিয়ে—এ প্রশ্নে ফুটবল বিশ্লেষকদের মতামত দুই ভাগে বিভক্ত।

সুইডেনের কিংবদন্তি স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ লিওনেল মেসির পারফরম্যান্সের প্রশংসা করলেও শিরোপার দৌড়ে স্পেনকেই এগিয়ে রেখেছেন।

ফক্স স্পোর্টসের এক অনুষ্ঠানে ইব্রাহিমোভিচ বলেন, “ফ্রান্সের বিপক্ষে দুর্দান্ত খেলেছে স্পেন। আর্জেন্টিনার বিপক্ষেও তারা একই ধরনের ফুটবল খেলবে। তারা পজেশনভিত্তিক ফুটবলে আধিপত্য বিস্তার করতে সক্ষম। আমার বিশ্বাস, ফাইনালে স্পেনই ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখবে।”

তার মতে, আর্জেন্টিনা কাউন্টার অ্যাটাকনির্ভর দল নয়; তারা দলীয় সমন্বয়ের ওপর নির্ভর করে খেললেও স্পেনের পজেশনভিত্তিক কৌশলই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দিতে পারে।

ইব্রাহিমোভিচের সঙ্গে একমত হয়েছেন ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার মাইকেল ওয়েনও। তার মতে, স্পেন পুরো টুর্নামেন্টজুড়েই বেশি পরিণত ও ধারাবাহিক ফুটবল খেলেছে।

ওয়েন বলেন, “আর্জেন্টিনা সেমিফাইনালে উঠতে কিছুটা ভাগ্যের সহায়তাও পেয়েছে। অন্যদিকে ফ্রান্সের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে স্পেন যেভাবে খেলেছে, তা ছিল অসাধারণ। আমার মনে হয়, আর্জেন্টিনার তুলনায় স্পেনই এগিয়ে এবং তারাই শিরোপার যোগ্য দাবিদার।”

তবে ভিন্ন মত দিয়েছেন কোস্টারিকার সাবেক গোলরক্ষক কাইলর নাভাস। তার বিশ্বাস, ফাইনালে পার্থক্য গড়ে দেবেন লিওনেল মেসি।

নাভাস বলেন, “ফাইনালটি হবে সমানে সমান লড়াই। দুই দলই দারুণ খেলছে। তবে আমাকে যদি একটি দল বেছে নিতে হয়, আমি আর্জেন্টিনাকেই বেছে নেব। কারণ তাদের দলে মেসি আছেন।”

বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে সাবেক তারকাদের এমন ভিন্নমুখী বিশ্লেষণ ফুটবলপ্রেমীদের উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। এখন মাঠের লড়াইই বলে দেবে শেষ পর্যন্ত কার ভবিষ্যদ্বাণী সত্যি হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সীমান্তে গুলি, ১৭ ঘণ্টা পর মিলল মরদেহ

সীমান্তে গুলি, ১৭ ঘণ্টা পর মিলল মরদেহ