তারেকের আসন ছেড়ে যাওয়ার পর বগুড়া-৬ আসনে জামায়াতের প্রার্থী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

তারেকের আসন ছেড়ে যাওয়ার পর বগুড়া-৬ আসনে জামায়াতের প্রার্থী

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 27, 2026 ইং
তারেকের আসন ছেড়ে যাওয়ার পর বগুড়া-৬ আসনে জামায়াতের প্রার্থী ছবির ক্যাপশন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের প্রার্থী হিসেবে আবিদুর রহমান সোহেলকে ঘোষণা করেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে জরুরি বৈঠকে কেন্দ্রীয় দায়িত্বশীলরা এই সিদ্ধান্ত নেন। আবিদুর রহমান সোহেল বগুড়া শহর জামায়াতের আমির এবং জামায়াত কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য। আগেও তিনি একই আসনে তারেক রহমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বগুড়া-৬ আসনের উপনির্বাচনে আবিদুর রহমান সোহেলকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র আগামী শনিবার সংগ্রহ করা হবে।

এ আসনে ভোট গ্রহণ হবে ৯ এপ্রিল। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আসনটি ছেড়ে দেওয়ায় নির্বাচন কমিশন নতুন উপনির্বাচনের তফশিল ঘোষণা করেছে।

বগুড়া-৬ সদর আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৫ জন, নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং হিজড়া ভোটার ১০ জন। পোস্টাল ভোটারের সংখ্যা ৩ হাজার ৭৩৪ জন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বোর্ড পরিচালকের পদত্যাগ দাবি, বিপিএল বর্জনের আল্টিমেটাম ক্রি

বোর্ড পরিচালকের পদত্যাগ দাবি, বিপিএল বর্জনের আল্টিমেটাম ক্রি