রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় ৭ শ্রমিক নিহত, আহত ৫১ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় ৭ শ্রমিক নিহত, আহত ৫১

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 18, 2026 ইং
রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় ৭ শ্রমিক নিহত, আহত ৫১ ছবির ক্যাপশন:

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চলমান উত্তেজনার মধ্যে রাশিয়ার বিভিন্ন স্থাপনায় একযোগে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ কর্মকর্তাদের দাবি, শুক্রবার (১৭ জুলাই) রাতে চালানো এই হামলায় একটি গুদামে কর্মরত সাতজন শ্রমিক নিহত এবং অন্তত ৫১ জন আহত হয়েছেন।

রুশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হামলায় দেশটির অন্যতম বৃহৎ অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজ-এর দুটি বড় গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি গুদাম তাম্বভ অঞ্চলের কোতোভস্ক শহরে এবং অন্যটি মস্কো থেকে প্রায় ৫০ কিলোমিটার পূর্বে ইলেকট্রোস্টাল শহরে অবস্থিত।

হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে জানান, ইউক্রেনের দূরপাল্লার হামলায় মস্কো ও তাম্বভ অঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ লজিস্টিক বা সরবরাহ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তার দাবি, এসব কেন্দ্র রাশিয়ার ড্রোন ও নেভিগেশন সরঞ্জাম তৈরিতে ব্যবহৃত নিষেধাজ্ঞাভুক্ত যন্ত্রাংশ সরবরাহের কাজে ব্যবহৃত হচ্ছিল। তিনি আরও জানান, একটি তেল স্থাপনাতেও আঘাত হানা হয়েছে এবং আজভ সাগর ও রুশ-নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায়ও অভিযান চালানো হয়েছে।

তাম্বভ অঞ্চলের গভর্নর ইভজেনি পারভিশভ জানান, কোতোভস্কের গুদামে রাতের শিফটে কর্মরত সাতজন শ্রমিক নিহত এবং আরও ২৫ জন আহত হয়েছেন। অন্যদিকে মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রে ভোরোবিওভ জানান, ইলেকট্রোস্টাল এলাকায় ২৪ জন আহত হয়েছেন।

এছাড়া মস্কো অঞ্চলের নোগিনস্ক শহরে ড্রোন হামলার পর একটি তেল ডিপোতে আগুন ধরে যায়। এ ঘটনায় আরও দুজন আহত হন। নিরাপত্তার স্বার্থে নিকটবর্তী একটি প্রসূতি হাসপাতাল ও একটি আবাসিক ভবন খালি করে দেওয়া হয়েছে।

অন্যদিকে ভ্লাদিমির শহরে একটি ইউক্রেনীয় ড্রোন আবাসিক ভবনে আঘাত হানলেও সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর আলেকজান্ডার আভদেয়েভ।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গত রাতে রাশিয়ার ১৯টি অঞ্চল, রুশ-নিয়ন্ত্রিত ক্রিমিয়া, আজভ সাগর ও কৃষ্ণ সাগরের আকাশে মোট ৩৭৯টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে।

উল্লেখ্য, যুদ্ধকালীন পরিস্থিতিতে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার দাবি জানিয়ে থাকে। এসব দাবির অনেক ক্ষেত্রেই স্বাধীনভাবে তাৎক্ষণিক যাচাই সম্ভব হয় না।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
কাব্য মারান-অনিরুদ্ধের সম্পর্ক নিয়ে জল্পনা, কী বললেন পরিবারে

কাব্য মারান-অনিরুদ্ধের সম্পর্ক নিয়ে জল্পনা, কী বললেন পরিবারে