সেমিফাইনালে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত, ক্ষুব্ধ ইংল্যান্ড The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সেমিফাইনালে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত, ক্ষুব্ধ ইংল্যান্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 16, 2026 ইং
সেমিফাইনালে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত, ক্ষুব্ধ ইংল্যান্ড ছবির ক্যাপশন:

বিশ্বকাপের হাইভোল্টেজ সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের লড়াই শুধু ফুটবলের জন্যই নয়, রেফারিং বিতর্কের কারণেও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা, একের পর এক কঠোর ট্যাকল এবং রেফারি ইসমাইল আলফাতের সিদ্ধান্ত ম্যাচটিকে বিতর্কিত করে তোলে।

ম্যাচের প্রথম ১০ মিনিটেই আর্জেন্টিনা একাধিক ফাউল করে আগ্রাসী মনোভাবের পরিচয় দেয়। পুরো প্রথমার্ধে আলবিসেলেস্তেরা ১২টি ফাউল করলেও রেফারি মাত্র একটি হলুদ কার্ড দেখান। এতে ইংল্যান্ডের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়।

ম্যাচের তৃতীয় মিনিটেই এনজো ফার্নান্দেজ ইংল্যান্ডের মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনকে কঠোর ট্যাকল করার পর মাথার পেছনে ধাক্কা দেন। ইংলিশদের দাবি, এটি সরাসরি কার্ড দেখানোর মতো ঘটনা হলেও রেফারি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেননি।

এরপর জিউলিয়ানো সিমিওনের একটি ট্যাকল এবং জেদ স্পেন্সের মুখে কনুইয়ের আঘাতের ঘটনাও রেফারির নজর এড়িয়ে যায় বলে অভিযোগ ওঠে। একইভাবে জুড বেলিংহামের ওপর নাহুয়েল মোলিনার বিপজ্জনক ফাউল এবং লিয়ান্দ্রো পারেদেসের ধাক্কাও কার্ডবিহীন থেকে যায়। এসব সিদ্ধান্তে ইংল্যান্ডের খেলোয়াড়রা বারবার রেফারির কাছে প্রতিবাদ জানান।

প্রথমার্ধের শেষ দিকে ইংল্যান্ডের কাউন্টার অ্যাটাক থামাতে শার্ট টেনে ধরায় লিসান্দ্রো মার্তিনেজ হলুদ কার্ড দেখেন। তবে এনজো ফার্নান্দেজ একাধিক ফাউল এবং হাতাহাতিতে জড়িয়েও কোনো কার্ড না পাওয়ায় রেফারিং নিয়ে বিতর্ক আরও জোরালো হয়।

তবে ম্যাচের শেষ মুহূর্তে সব বিতর্ক ছাপিয়ে নায়ক হয়ে ওঠেন সেই এনজো ফার্নান্দেজ। নির্ধারিত সময়ের ৮৬তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক দূরপাল্লার শটে গোল করে আর্জেন্টিনাকে নাটকীয় জয় এনে দেন তিনি। তার সেই গোলেই ফাইনালের টিকিট নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।

রেফারিং নিয়ে বিতর্ক থাকলেও শেষ পর্যন্ত ফলাফলের বিচারে হাসি ফুটেছে আর্জেন্টিনা শিবিরে। অন্যদিকে একাধিক সিদ্ধান্তে অসন্তোষ নিয়ে বিশ্বকাপ মিশন শেষ করতে হয়েছে ইংল্যান্ডকে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের ওপর জ

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের ওপর জ