পাঁচ বছর পর জাতীয় দলে ফিরলেন সাইফউদ্দিন, ছুটি বাতিল তাসকিনের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পাঁচ বছর পর জাতীয় দলে ফিরলেন সাইফউদ্দিন, ছুটি বাতিল তাসকিনের

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 11, 2026 ইং
পাঁচ বছর পর জাতীয় দলে ফিরলেন সাইফউদ্দিন, ছুটি বাতিল তাসকিনের ছবির ক্যাপশন:

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের আগে বাংলাদেশ দলে এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। দীর্ঘ প্রায় পাঁচ বছর পর জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে জায়গা পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। একই সঙ্গে চোটে ছিটকে যাওয়া মুস্তাফিজুর রহমানের পরিবর্তে টি-টোয়েন্টি দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে মুস্তাফিজুর রহমান জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডে এবং পুরো টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন। তিনি দেশে ফিরে পুনর্বাসন কার্যক্রম সম্পন্ন করবেন।

মুস্তাফিজের পরিবর্তে ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। সর্বশেষ ২০২১ সালের জুলাইয়ে বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলেছিলেন এই অলরাউন্ডার। এরপর দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকলেও এবার আবারও দেশের হয়ে খেলার সুযোগ পেলেন তিনি। যদিও তৃতীয় ওয়ানডের একাদশে তার জায়গা হবে কি না, তা এখনও নিশ্চিত নয়।

অন্যদিকে ইনজুরির কারণে দলে না থাকা লিটন দাসের পরিবর্তে নতুন কোনো ক্রিকেটারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়নি বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট।

টি-টোয়েন্টি সিরিজের জন্যও এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে যাওয়ার পরিকল্পনায় আগে ছুটি নিয়েছিলেন তাসকিন আহমেদ। তবে জাতীয় দলের প্রয়োজন বিবেচনায় নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে তিনি জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে সম্মতি দিয়েছেন।

বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, তৃতীয় ওয়ানডেতে মুস্তাফিজুর রহমানের পরিবর্তে মোহাম্মদ সাইফউদ্দিনকে দলে নেওয়া হয়েছে। একই সঙ্গে টি-টোয়েন্টি স্কোয়াডে মুস্তাফিজের পরিবর্তে যুক্ত করা হয়েছে তাসকিন আহমেদকে।

এরই মধ্যে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। তাই হারারেতে অনুষ্ঠিতব্য তৃতীয় ও শেষ ওয়ানডে এখন টাইগারদের জন্য সম্মান রক্ষার লড়াই। এরপর ১৫, ১৭ ও ১৯ জুলাই বুলাওয়েতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দাবানলে পুড়ছে ফ্রান্স, ঘর ছাড়ল ১০ হাজার মানুষ

দাবানলে পুড়ছে ফ্রান্স, ঘর ছাড়ল ১০ হাজার মানুষ