নামাজের মধ্যে ওজু ভেঙে গেলে করণীয় কী? The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নামাজের মধ্যে ওজু ভেঙে গেলে করণীয় কী?

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 1, 2026 ইং
নামাজের মধ্যে ওজু ভেঙে গেলে করণীয় কী? ছবির ক্যাপশন:

নামাজরত অবস্থায় ওজু ভেঙে গেলে অনেকেই বিব্রত হয়ে পড়েন। বিশেষ করে জামাতে নামাজ আদায়ের সময় কাতার থেকে বের হতে হবে কি না বা অন্য মুসল্লিদের সামনে দিয়ে যাওয়া যাবে কি না—এ নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে।

ইসলামী শরিয়তের বিধান অনুযায়ী, নামাজের মধ্যে ওজু ভেঙে গেলে ওই নামাজ আর অব্যাহত রাখা বৈধ নয়। এমন অবস্থায় মুসল্লিকে নামাজ ছেড়ে দিয়ে পুনরায় ওজু করতে হবে।

সাধারণ অবস্থায় নামাজরত ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা গুনাহের কাজ। তবে নামাজের মধ্যে ওজু ছুটে গেলে পুনরায় ওজু করার জন্য কাতার থেকে বের হওয়ার প্রয়োজন হলে সামনে দিয়ে চলে যাওয়ার কারণে কোনো গুনাহ হবে না। কারণ এটি শরিয়তসম্মত প্রয়োজনের অন্তর্ভুক্ত।

ভিড়ের কারণে বের হওয়া সম্ভব না হলে

ফতোয়া তাতারখানিয়াসহ বিভিন্ন নির্ভরযোগ্য ফিকহগ্রন্থে উল্লেখ রয়েছে, যদি কোনো ব্যক্তি এমন স্থানে অবস্থান করেন যেখান থেকে বের হতে গেলে অনেক মুসল্লির নামাজে বিঘ্ন ঘটার আশঙ্কা থাকে, তাহলে তিনি চাইলে নিজ জায়গায় চুপচাপ বসে থাকতে পারেন।

এ ক্ষেত্রে নামাজের কার্যক্রমে অংশগ্রহণ না করে ইমামের সালাম ফেরানো পর্যন্ত অপেক্ষা করবেন। এরপর বের হয়ে ওজু করে একাকী বা সুযোগ থাকলে জামাতে পুনরায় নামাজ আদায় করবেন।

লোকলজ্জার কারণে যে ভুল করা যাবে না

আমাদের সমাজে অনেক সময় দেখা যায়, ওজু ভেঙে যাওয়ার পরও লোকলজ্জার ভয়ে কিছু মানুষ নামাজের ভঙ্গিমা বজায় রাখেন এবং নামাজের অভিনয় করতে থাকেন। ইসলামী শরিয়তের দৃষ্টিতে এটি অত্যন্ত গুরুতর ভুল।

ওজু ছাড়া জেনে-বুঝে নামাজের অভিনয় করা আল্লাহ তাআলার সঙ্গে তামাশার শামিল বলে আলেমরা উল্লেখ করেছেন। একজন মুমিনের উচিত মানুষের সমালোচনা বা লজ্জার চেয়ে আল্লাহর সন্তুষ্টিকে বেশি গুরুত্ব দেওয়া।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে সিএনজি চালকের থাপ্পড়ে লাঞ্ছিত পুলিশ সদস্য

সিলেটে সিএনজি চালকের থাপ্পড়ে লাঞ্ছিত পুলিশ সদস্য