৬২১ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ, ব্যাখ্যা চাইল শিক্ষা বোর্ড The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

৬২১ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ, ব্যাখ্যা চাইল শিক্ষা বোর্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026 ইং
৬২১ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ, ব্যাখ্যা চাইল শিক্ষা বোর্ড ছবির ক্যাপশন:

দেশের ৬২১টি বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না, সে বিষয়ে সাত কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) জারি করা এক অফিস আদেশে বোর্ড জানায়, তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমের ৪৪৩টি এবং দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের ১৭৮টি প্রতিষ্ঠান রয়েছে।

বোর্ডের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি না হওয়ায় এর আগে ওয়েবসাইটে নোটিশ প্রকাশ করে ২২ জুলাইয়ের মধ্যে ব্যাখ্যা চাওয়া হয়েছিল। কয়েকটি প্রতিষ্ঠান জবাব দিলেও অধিকাংশ প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে কোনো ব্যাখ্যা জমা দেয়নি।

এ অবস্থায় যেসব প্রতিষ্ঠান এখনো কোনো জবাব দেয়নি, তাদের আগামী সাত কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা বোর্ডে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদান সংক্রান্ত নীতিমালা-২০২৪ অনুযায়ী শিক্ষার্থী ভর্তি, পরীক্ষার ফলাফল, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি, আসবাবপত্র, যন্ত্রপাতি, গ্রন্থাগার এবং পাঠদানের অনুমতির অন্যান্য শর্ত পূরণে ব্যর্থ হলে সরকারের অনুমোদনক্রমে প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি বাতিল বা প্রত্যাহার করতে পারবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

অফিস আদেশের সঙ্গে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের আওতাভুক্ত মোট ৬২১টি প্রতিষ্ঠানের তালিকাও প্রকাশ করা হয়েছে। শিক্ষা বোর্ডের এই পদক্ষেপকে কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও নীতিমালার কার্যকর বাস্তবায়নের অংশ হিসেবে দেখা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নাগরিকসেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসস

নাগরিকসেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসস