সুপার এইট থেকে প্রথম বিদায় শ্রীলঙ্কার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সুপার এইট থেকে প্রথম বিদায় শ্রীলঙ্কার

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 25, 2026 ইং
সুপার এইট থেকে প্রথম বিদায় শ্রীলঙ্কার ছবির ক্যাপশন:

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে প্রথম বিদায় নিল শ্রীলঙ্কা। কলম্বোতে নিউজিল্যান্ডের কাছে ৬১ রানের বড় ব্যবধানে হেরে স্বাগতিক লঙ্কানরা টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। এ জয় নিউজিল্যান্ডের সেমিফাইনাল খেলার আশা আরও উজ্জ্বল করেছে।

শ্রীলঙ্কা নির্ধারিত ১৬৯ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায়। কিউই পেসার ম্যাট হেনরি পাওয়ার প্লেতে প্রথম দুটি উইকেট তুলে নেন। এরপর বাঁহাতি স্পিনার রাচিন রবীন্দ্র একে একে চার লঙ্কান ব্যাটারকে আউট করে দলকে কোণঠাসা করে। কুশল মেন্ডিস ১১, পাভান রত্নায়েক ১০, দলনেতা দাসুন শানাকা ৩ এবং দুসান হেমন্ত ৩ রান করে আউট হন।

দলনেতা দাসুন শানাকার ব্যাটিংয়ে কোনো পরিবর্তন আসে না। কামিন্দু মেন্ডিস ২৩ বলে ৩১ রান করেন, আর দুনিথ ভেল্লালাগে থামেন ২৯ রানে। শেষ পর্যন্ত ২০ ওভারে শ্রীলঙ্কা ৮ উইকেটে ১০৭ রান করতে সক্ষম হয়। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন রাচিন রবীন্দ্র। ম্যাট হেনরি দুটি উইকেট নেন।

আগের ইনিংসে নিউজিল্যান্ড ব্যাটিংয়ে ঝোড়ো শুরু দেন ফিল অ্যালেন ও টিম সেইফার্ট। রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপস ৪৩ রানের তৃতীয় উইকেট জুটি গড়েন। শেষ পর্যন্ত মিচেল স্যান্টনার ৪৭ রান ও কোল ম্যাককঞ্চি ৩১ রান করে নিউজিল্যান্ডকে বিজয় এনে দেন।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন মহেশ থিকসানা ও দুশমান্থা চামিরা। একটি উইকেট পেয়েছেন দুনিথ ভেল্লালাগে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সাবেক উপদেষ্টা রিজওয়ানা ও খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদ দাবি জা

সাবেক উপদেষ্টা রিজওয়ানা ও খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদ দাবি জা