বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগ, কারাগারে ক্রিকেটার অভিষেক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগ, কারাগারে ক্রিকেটার অভিষেক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 12, 2026 ইং
বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগ, কারাগারে ক্রিকেটার অভিষেক ছবির ক্যাপশন:

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ভারতীয় ক্রিকেটার অভিষেককে গ্রেপ্তার করেছে হুগলির মগরা থানার পুলিশ। মঙ্গলবার গ্রেপ্তারের পর তাকে চুঁচুড়ার সিজেএম আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নাকচ করে তিন দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

অভিযোগকারী তরুণী কর্ণাটকের একজন ডাক্তারিপড়ুয়া। গত ২৩ জুন তিনি মগরা থানায় অভিষেকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ অনুযায়ী, প্রায় সাড়ে তিন বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং তারা বিয়ের সিদ্ধান্তও নিয়েছিলেন। একপর্যায়ে তারা একসঙ্গে বিদেশেও যান। তবে গত দেড় বছর ধরে তাদের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়।

অভিযোগে তরুণী দাবি করেছেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অভিষেক দীর্ঘদিন তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন। বিদেশে নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং মঙ্গলবার ক্রিকেটারকে গ্রেপ্তার করে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, অভিষেকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএসের ৬৯, ৩১১ ও ৩১৮ ধারাসহ তথ্যপ্রযুক্তি আইনের ৬৬/৭২ ধারায় মামলা করা হয়েছে। এসবের মধ্যে একাধিক জামিনঅযোগ্য ধারা রয়েছে। পুলিশ আদালতের কাছে ১০ দিনের হেফাজত চাইলেও বিচারক তিন দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন।

হুগলি জেলার মুখ্য আইনজীবী শিবাজী দাস জানান, অভিযোগগুলো গুরুতর এবং পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। নির্ধারিত সময় শেষে তদন্তের অগ্রগতি প্রতিবেদনসহ অভিষেককে আদালতে হাজির করা হবে।

এদিকে অভিষেকের বড় ভাই ও জাতীয় পর্যায়ের ক্রিকেটার ঈশান পোড়েল আদালত চত্বরে উপস্থিত ছিলেন। তবে তিনি বিষয়টি বিচারাধীন উল্লেখ করে কোনো মন্তব্য করেননি।

অভিষেক অবশ্য তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, মাঠে ভালো পারফরম্যান্স করায় ঈর্ষা থেকে তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ ছড়ানো হচ্ছে। ফলে মামলাটির সত্যতা নির্ধারণে পুলিশের তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার দিকে এখন নজর রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজনৈতিক বিতর্ক নিয়ে মুখ খুললেন সিডনি সুইনি

রাজনৈতিক বিতর্ক নিয়ে মুখ খুললেন সিডনি সুইনি