ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2026 ইং
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু ছবির ক্যাপশন:

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার হামিদকুড়া বিলে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামুন আলী (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) গভীর রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মামুন আলী রাতে হামিদকুড়া বিলে পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে যান। চুরির সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন এবং পরে নিচে পড়ে মারা যান। তিনি আড়ানী পৌর এলাকার গোচর গ্রামের আব্দুল ভাদুর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল হক। তিনি জানান, ঘটনার পর স্থানীয়রা শুক্রবার (১৯ জুন) সকালে বিলে বিদ্যুতের খুঁটির পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশ আরও জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে যে, বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় বাঘা থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং ঘটনাটির পেছনে অন্য কোনো ব্যক্তি জড়িত ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়দের মতে, এলাকায় বিদ্যুৎ সরঞ্জাম চুরির ঘটনা মাঝেমধ্যে ঘটে থাকে, যা জননিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সিলেট থেকেই নির্বাচনী কার্যক্রম শুরু করছেন তারেক রহমান

সিলেট থেকেই নির্বাচনী কার্যক্রম শুরু করছেন তারেক রহমান