পাবনায় টয়লেটের ট্যাংক থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পাবনায় টয়লেটের ট্যাংক থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026 ইং
পাবনায় টয়লেটের ট্যাংক থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন:

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত এলাকায় বাড়ির পাশের একটি টয়লেটের ট্যাংক থেকে এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত গীতা রানী (৪৫) উপজেলার একদন্ত ইউনিয়নের একদন্ত বারইপাড়া গ্রামের বাসিন্দা এবং চাচকিয়া ব্র্যাক স্কুলের শিক্ষিকা ছিলেন।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গীতা রানী বাড়িতে একাই থাকতেন। তার স্বামী ঢাকায় অবস্থান করতেন। স্থানীয়দের দাবি, বুধবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে দুর্বৃত্তরা সিঁধ কেটে ঘরে প্রবেশ করে। এ সময় গীতা রানী বিষয়টি টের পেলে তাদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে থাকতে পারে। পরে মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের ট্যাংকে ফেলে রাখা হয় বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি পুলিশ।

বৃহস্পতিবার সকালে গীতা রানীকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে অনুসন্ধান শুরু করেন। একপর্যায়ে সকাল ১১টার দিকে টয়লেটের ট্যাংকের ভেতরে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আটঘরিয়া থানার ওসি নাজমুল হক বলেন, কারা, কেন এবং কীভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি জানান, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
স্বর্ণের নতুন দাম, কত টাকা ভরিতে?

স্বর্ণের নতুন দাম, কত টাকা ভরিতে?