বিয়ের অনুষ্ঠানে নাচে মেতেছেন আমির-গৌরী, ভাইরাল উদযাপনের ভিডিও The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিয়ের অনুষ্ঠানে নাচে মেতেছেন আমির-গৌরী, ভাইরাল উদযাপনের ভিডিও

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 5, 2026 ইং
বিয়ের অনুষ্ঠানে নাচে মেতেছেন আমির-গৌরী, ভাইরাল উদযাপনের ভিডিও ছবির ক্যাপশন:

বলিউড অভিনেতা আমির খান ও তার জীবনসঙ্গী গৌরী স্প্র্যাট-এর বিয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে নবদম্পতির ঘরোয়া আয়োজনের বিভিন্ন আবেগঘন ও আনন্দময় মুহূর্ত উঠে এসেছে, যা ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে।

ভিডিওর শুরুতে আমির খান ও গৌরী স্প্র্যাটকে পাশাপাশি বসে থাকতে দেখা যায়। তাদের মাঝখানে বসে ছিল গৌরীর আগের সংসারের ছেলে। পেছনের সারিতে উপস্থিত ছিলেন আমিরের ছেলে জুনায়েদ খান এবং মেয়ে ইরা খান। বিয়ের আনুষ্ঠানিক শপথ সম্পন্ন হওয়ার পর উপস্থিত অতিথিরা করতালি দিয়ে নবদম্পতিকে শুভেচ্ছা জানান।

ভিডিওর একটি আবেগঘন মুহূর্তে দেখা যায়, গৌরীর ডান হাতে চুম্বন করেন আমির খান। পরে তারা একসঙ্গে নাচে অংশ নেন। তাদের সঙ্গে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং ঘনিষ্ঠ বন্ধুরাও উদযাপনে যোগ দেন। পুরো অনুষ্ঠানে ছিল আন্তরিক ও পারিবারিক পরিবেশ।

ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশ করে নবদম্পতিকে শুভেচ্ছা জানান। এরপরই ভিডিওটি দ্রুত অনলাইনে ছড়িয়ে পড়ে এবং অসংখ্য ভক্ত তাদের শুভকামনা জানান।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রবিবার (৫ জুলাই) মুম্বাইয়ের বান্দ্রায় আমির খানের বাসভবনে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। নির্ধারিত সময় অনুযায়ী তারা নিবন্ধনপত্রে স্বাক্ষর করে আইনগতভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

আমির খান ও গৌরী স্প্র্যাট ভিন্ন ধর্মাবলম্বী হওয়ায় তাদের বিয়ে ভারতের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী নিবন্ধনের মাধ্যমে সম্পন্ন হয়েছে। ধর্মীয় আনুষ্ঠানিকতার পরিবর্তে আইনি প্রক্রিয়ায় নতুন জীবনের সূচনা করেন তারা।

বিয়ের আগে দেওয়া এক সাক্ষাৎকারে আমির খান জানিয়েছিলেন, তিনি বিয়েটি খুবই ব্যক্তিগত পরিসরে আয়োজন করতে চান। সে পরিকল্পনা অনুযায়ী সীমিত পরিসরে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই অনুষ্ঠান সম্পন্ন হয়।

আমির খান ও গৌরী স্প্র্যাটের পরিচয় প্রায় ২৫ বছর আগের। দীর্ঘ সময় যোগাযোগ না থাকলেও দুই বছরের বেশি আগে তাদের আবার যোগাযোগ শুরু হয়, যা পরে প্রেমের সম্পর্কে রূপ নেয়। চলতি বছরের মার্চ মাসে নিজের জন্মদিনে প্রথমবারের মতো সম্পর্কের বিষয়টি প্রকাশ করেন আমির। পরে তারা বিয়ের সিদ্ধান্তের কথাও জানান।

এটি আমির খানের তৃতীয় বিয়ে। তার প্রথম স্ত্রী রীনা দত্ত-র সঙ্গে দুই সন্তান এবং দ্বিতীয় স্ত্রী কিরণ রাও-র সঙ্গে একটি সন্তান রয়েছে। অন্যদিকে, গৌরী স্প্র্যাটেরও আগের সংসারের একটি ছেলে রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আখাউড়ায় মালবাহী ট্রেনের ইঞ্জিন থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার, চা

আখাউড়ায় মালবাহী ট্রেনের ইঞ্জিন থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার, চা