নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক ইমদাদুল হক সুমনের ইন্তেকাল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক ইমদাদুল হক সুমনের ইন্তেকাল

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 2, 2026 ইং
নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক ইমদাদুল হক সুমনের ইন্তেকাল ছবির ক্যাপশন:

গভীর শোক ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক  জাতীয় দৈনিক ইনকিলাব ও দৈনিক বগুড়া পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি, শ্রদ্ধেয় মোঃ এমদাদুল হক সুমন আজ দুপুর ১২:০০টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।প্রকাশ থাকে যে বার্ধক্য  ও অসুস্থতা জনিত কারণে দীর্ঘদিন যাবত বাসায়  ছিলেন। মৃত্যু কালে তিনি ২  ছেলে  ২ মেয়ে ও ১ স্ত্রী  নাতী নাতনি সহ অসংখ্যগুন- গ্রহী রেখে গেলেন।


তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজ একজন অভিজ্ঞ, সৎ, নিষ্ঠাবান ও নিবেদিতপ্রাণ সহকর্মীকে হারাল। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তাঁর পেশাগত সততা, আদর্শ ও অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

মরহুমের জানাজার নামাজ আজ বাদ এশা, খাস নওগাঁ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

সকল আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী, সহকর্মী ও সর্বস্তরের জনগণকে মরহুমের জানাজার নামাজে উপস্থিত থাকার জন্য  পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে নওগাঁ জেলা বিএনপির পক্ষ থেকে সাধারন সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপন শোক প্রকাশ করেছেন।

মহান আল্লাহ তাআলার দরবারে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।  আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের এই শোক সহ্য করার তাওফিক দান করুন।


নিউজটি পোস্ট করেছেন : মাসুদ রানা, নওগাঁ প্রতিনিধি

কমেন্ট বক্স
সেতু নির্মাণের ৮ বছরেও কাজ শেষ হয়নি, ব্যয় বেড়েছে ৭১ কোটি টাক

সেতু নির্মাণের ৮ বছরেও কাজ শেষ হয়নি, ব্যয় বেড়েছে ৭১ কোটি টাক