কেরানীগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ ৫ জন গ্রেপ্তার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কেরানীগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ ৫ জন গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2026 ইং
কেরানীগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ ৫ জন গ্রেপ্তার ছবির ক্যাপশন:

ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)। সোমবার রাতে কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নের সিরাজনগর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ রেজাউল করিম। তিনি জানান, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় ডিবির একটি দল এ অভিযান পরিচালনা করে।

ডিবি সূত্রে জানা যায়, সোমবার রাত ১০টা ৩৫ মিনিটের দিকে সিরাজনগর মধ্যপাড়া এলাকায় জাকির হোসেনের মার্কেটের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ইয়াবা রাখার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আব্দুল আওয়াল ঝন্টু (৪৫), নারায়ণগঞ্জের রূপগঞ্জের আমির হোসেন রনি (৪০), মানিকগঞ্জ সদর উপজেলার সেলিম ভান্ডারী (৪২), কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মান্নান (৪২) এবং মানিকগঞ্জ সদর উপজেলার এজাজ (৪০)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়। একই সঙ্গে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে বলে জানান ডিবির কর্মকর্তা।

কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার উৎস এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের বিষয়ে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

মাদকদ্রব্যের বিস্তার ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। কেরানীগঞ্জসহ ঢাকার বিভিন্ন এলাকায় মাদক পরিবহন ও সরবরাহের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুদহার কমানো ছাড়া বেসরকারি বিনিয়োগে গতি আসবে না: অর্থনীতিবিদ

সুদহার কমানো ছাড়া বেসরকারি বিনিয়োগে গতি আসবে না: অর্থনীতিবিদ