চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় পাতার বিড়ি ও নৌকা আটক করল ১৬ বিজিবি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় পাতার বিড়ি ও নৌকা আটক করল ১৬ বিজিবি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 9, 2026 ইং
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় পাতার বিড়ি ও নৌকা আটক করল ১৬ বিজিবি ছবির ক্যাপশন:

​চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৫ লাখ ৫৯ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি এবং একটি ইঞ্জিন চালিত নৌকা আটক করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।
​রোববার (০৯ আগস্ট)ভোর আনুমানিক সাড়ে ৩টা দিকে গোমস্তাপুর থানার চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বড়বিল নামক স্থানে এই অভিযান পরিচালিত হয়। ​বিজিবি সূত্রে জানা যায়, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধীনস্থ চাড়ালডাংগা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আকরাম হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল বড়বিল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারিরা উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় মালিকবিহীন অবস্থায় ৫ লাখ ৫৯ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি এবং ১টি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। ​আটককৃত চোরাচালানি মালামাল ও নৌকা গোমস্তাপুর থানায় জমা করার কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে। ​সীমান্তে অপরাধ দমনের বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচারসহ সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে বিজিবি’র সর্বাত্মক অভিযান ও কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : ফারুক হোসেন ডন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

কমেন্ট বক্স
ঈশ্বরগঞ্জে ধানক্ষেতে পড়ে থাকা নবজাতক উদ্ধার

ঈশ্বরগঞ্জে ধানক্ষেতে পড়ে থাকা নবজাতক উদ্ধার