ত্রয়োদশ নির্বাচনে বিএনপি ১৫৩ আসনে জয়লাভ, সরকার গঠনের পথ খুলে গেল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ত্রয়োদশ নির্বাচনে বিএনপি ১৫৩ আসনে জয়লাভ, সরকার গঠনের পথ খুলে গেল

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 12, 2026 ইং
ত্রয়োদশ নির্বাচনে বিএনপি ১৫৩ আসনে জয়লাভ, সরকার গঠনের পথ খুলে গেল ছবির ক্যাপশন:

জাতীয় সংসদের ৩০০টি সাধারণ আসনের মধ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে কোনো দলকে ন্যূনতম ১৫১টি আসনে জয়ী হতে হয়। এককভাবে সরকার গঠনের জন্য এই সংখ্যাটি অপরিহার্য।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ২টা পর্যন্ত প্রাপ্ত বেসরকারি ফলাফলে দেখা যায়, বিএনপি ১৫৩টি আসনে জয়লাভ করেছে। ফলে দলটি এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসনসংখ্যা অতিক্রম করেছে।

জাতীয় সংসদে মোট আসন ৩৫০টি। এর মধ্যে ৩০০টি সাধারণ আসনে সরাসরি ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ৫০টি সংরক্ষিত নারী আসন রয়েছে। এবারের নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে; প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত রাখা হয়েছে।

গণনা অনুযায়ী, সাধারণ আসনে জয়ী দলগুলোর প্রাপ্ত আসনের অনুপাত অনুযায়ী সংরক্ষিত ৫০টি নারী আসন বণ্টন করা হবে। কোনো দল এককভাবে ১৫১টি আসন না পেলে জোট গঠনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করা সম্ভব, তবে এবারের নির্বাচনে বিএনপি এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নরসিংদীতে তরুণী হত্যা মামলায় ৫ জন গ্রেপ্তার, মূল অভিযুক্ত পল

নরসিংদীতে তরুণী হত্যা মামলায় ৫ জন গ্রেপ্তার, মূল অভিযুক্ত পল