অসুস্থ হয়ে হাসপাতালে রুহুল কবির রিজভী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

অসুস্থ হয়ে হাসপাতালে রুহুল কবির রিজভী

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 10, 2026 ইং
অসুস্থ হয়ে হাসপাতালে রুহুল কবির রিজভী ছবির ক্যাপশন:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান। তিনি জানান, জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন রুহুল কবির রিজভী। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থার উন্নতির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রুহুল কবির রিজভী—এ তথ্যও জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের শুল্ক হুমকির তীব্র প্রতিবাদ ম্যা

গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের শুল্ক হুমকির তীব্র প্রতিবাদ ম্যা