‍“রাষ্ট্রপতি দলীয় নাকি বাইরে থেকে সিদ্ধান্ত বিএনপির বৈঠকে” The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

‍“রাষ্ট্রপতি দলীয় নাকি বাইরে থেকে সিদ্ধান্ত বিএনপির বৈঠকে”

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026 ইং
‍“রাষ্ট্রপতি দলীয় নাকি বাইরে থেকে সিদ্ধান্ত বিএনপির বৈঠকে” ছবির ক্যাপশন:

নতুন রাষ্ট্রপতি কে হবেন—তিনি বিএনপির দলীয় প্রার্থী হবেন, নাকি দলের বাইরের কোনো ব্যক্তিকে সমর্থন দেওয়া হবে—এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

শনিবার (২৫ জুলাই) দুপুরে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-এর বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি বিএনপির নীতিনির্ধারণী ফোরাম ও স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা করে সংবিধান ও প্রয়োজনীয় আইন অনুযায়ী চূড়ান্ত করা হবে।

মির্জা ফখরুল বলেন, “এ বিষয়ে বিএনপি সভা করবে, স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে। এখনো কোনো বৈঠক হয়নি। বৈঠকের পরই দলের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।”

রাষ্ট্রপতি পদে তার নিজের নাম নিয়ে যে আলোচনা চলছে, সে বিষয়ে সরাসরি মন্তব্য না করে তিনি বলেন, দলীয় ফোরামের সিদ্ধান্তই সবার জন্য চূড়ান্ত হবে।

এর আগে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি গবেষণায় বরাদ্দ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, রাজনৈতিক বিতর্কের চেয়ে দেশের উন্নয়নমূলক কাজ ও গবেষণায় বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন। তার মতে, বাজেটের উল্লেখযোগ্য অংশ অপচয় হলেও গবেষণার মতো গুরুত্বপূর্ণ খাতে পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হয় না।

কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, পল্লী উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করাও এর অন্যতম লক্ষ্য। সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থার দুর্বলতার কারণে অনেক কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও অভিযোগ করেন, বিগত বছরগুলোতে বাস্তব উন্নয়ন ছাড়াই কাগজে-কলমে বিপুল অর্থ অপচয় হয়েছে। একই সঙ্গে তরুণদের শুধু চাকরির ওপর নির্ভর না করে কৃষিভিত্তিক শিল্প ও উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৮ দিন পর সন্দ্বীপে নৌ চলাচল শুরু, স্বস্তিতে যাত্রীরা

৮ দিন পর সন্দ্বীপে নৌ চলাচল শুরু, স্বস্তিতে যাত্রীরা