ইয়ামালের চোট নিয়ে শঙ্কার অবসান, বিশ্বকাপ ফাইনালে খেলতে প্রস্তুত স্পেনের তারকা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ইয়ামালের চোট নিয়ে শঙ্কার অবসান, বিশ্বকাপ ফাইনালে খেলতে প্রস্তুত স্পেনের তারকা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 17, 2026 ইং
ইয়ামালের চোট নিয়ে শঙ্কার অবসান, বিশ্বকাপ ফাইনালে খেলতে প্রস্তুত স্পেনের তারকা ছবির ক্যাপশন:

আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের মহারণের আগে স্পেন শিবিরে লামিন ইয়ামালকে ঘিরে তৈরি হওয়া চোটের শঙ্কা শেষ পর্যন্ত ভিত্তিহীন বলে জানিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরইএফইএফ)।

নিউ জার্সিতে বৃহস্পতিবার স্পেনের অনুশীলনে তরুণ এই ফরোয়ার্ডকে মূল দলের সঙ্গে না দেখে এবং আলাদাভাবে ফিটনেস ও রিকভারি সেশন করতে দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা শুরু হয়। অনেকেই ধারণা করেছিলেন, গুরুত্বপূর্ণ ম্যাচের আগে হয়তো চোটে পড়েছেন স্পেনের এই উদীয়মান তারকা।

ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর এটিই ছিল স্পেনের প্রথম অনুশীলন। ওই সেশনে ইয়ামালের পাশাপাশি ডিফেন্ডার পেদ্রো পোরোকেও মূল দলের বাইরে আলাদা অনুশীলন করতে দেখা যায়।

তবে বিষয়টি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে আরইএফইএফ জানায়, ইয়ামাল ও পোরোর জন্য আলাদা রিকভারি সেশন রাখা হয়েছিল শুধুমাত্র সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে।

দীর্ঘ ও কঠিন টুর্নামেন্টের ধকল কাটিয়ে খেলোয়াড়দের সর্বোচ্চ ফিটনেস নিশ্চিত করতেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। তাদের কারও চোট নেই এবং তারা বিশ্বকাপ ফাইনালের জন্য পুরোপুরি প্রস্তুত।

ফলে রবিবার আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের মহারণে স্পেনের আক্রমণভাগে লামিন ইয়ামালকে দেখা যাবে বলেই নিশ্চিত করেছে স্প্যানিশ শিবির।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সারজিস আলমের নথিপত্রে অসামঞ্জস্য, অভিযোগ পেলে খতিয়ে দেখবে দু

সারজিস আলমের নথিপত্রে অসামঞ্জস্য, অভিযোগ পেলে খতিয়ে দেখবে দু