তথ্যমন্ত্রীর বাড়ির আঙিনায় বৃক্ষরোপণ করলেন মার্কিন রাষ্ট্রদূত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

তথ্যমন্ত্রীর বাড়ির আঙিনায় বৃক্ষরোপণ করলেন মার্কিন রাষ্ট্রদূত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2026 ইং
তথ্যমন্ত্রীর বাড়ির আঙিনায় বৃক্ষরোপণ করলেন মার্কিন রাষ্ট্রদূত ছবির ক্যাপশন:

বরিশাল সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের বাড়ির আঙিনায় একটি গাছের চারা রোপণ করেছেন।

সোমবার (১০ আগস্ট) মধ্যাহ্নভোজের আগে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি এ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। কূটনৈতিক আনুষ্ঠানিকতার পাশাপাশি এ সফরে বরিশালের সংস্কৃতি, আতিথেয়তা এবং স্থানীয় ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগও নেন মার্কিন রাষ্ট্রদূত।

পরে তথ্যমন্ত্রীর বাসভবনে আয়োজিত মধ্যাহ্নভোজে রাষ্ট্রদূতের জন্য পরিবেশন করা হয় বরিশালের ঐতিহ্যবাহী দেশীয় খাবার। আয়োজনে ছিল ইলিশ, আইড়সহ বিভিন্ন ধরনের মাছ, নানা রকম ভর্তা, ভাজি এবং গ্রামবাংলার ঐতিহ্যবাহী খাবার

মিষ্টান্ন হিসেবে পরিবেশন করা হয় গৌরনদীর বিখ্যাত শচীন ঘোষের রসমালাই, দধি এবং অন্যান্য দেশীয় মিষ্টান্ন।

সফরজুড়ে বরিশালের মানুষের আন্তরিক আতিথেয়তা, স্থানীয় খাবারের বৈচিত্র্য এবং আঞ্চলিক সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ মার্কিন রাষ্ট্রদূতের জন্য একটি ভিন্নধর্মী অভিজ্ঞতা হয়ে ওঠে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এই সফরকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের সাংস্কৃতিক ও সৌহার্দ্যপূর্ণ দিককে আরও জোরদার করার একটি ইতিবাচক উদ্যোগ হিসেবেও দেখা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
তিন মাস পর পুনরায় চালু হলো ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপা

তিন মাস পর পুনরায় চালু হলো ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপা