তিন বিভাগে ভারি বৃষ্টির সতর্কতা, সারা দেশেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

তিন বিভাগে ভারি বৃষ্টির সতর্কতা, সারা দেশেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং
তিন বিভাগে ভারি বৃষ্টির সতর্কতা, সারা দেশেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ছবির ক্যাপশন:

দেশের তিন বিভাগে আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৩ আগস্ট) সকালে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সংস্থাটি জানায়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। ফলে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ট্রাফিক আইন মেনে চলার আহ্বান, চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের

ট্রাফিক আইন মেনে চলার আহ্বান, চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের