জবি ক্যাম্পাসে ১৫ আগস্টের শোক ব্যানার টাঙানো The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জবি ক্যাম্পাসে ১৫ আগস্টের শোক ব্যানার টাঙানো

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 14, 2026 ইং
জবি ক্যাম্পাসে ১৫ আগস্টের শোক ব্যানার টাঙানো ছবির ক্যাপশন:

১৫ আগস্ট উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসের পাশে শেখ মুজিবুর রহমান, তাঁর সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টে নিহত পরিবারের সদস্যদের স্মরণে শোক ব্যানার টাঙিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতারা।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেটের পাশে ফুটওভার ব্রিজসংলগ্ন বিশ্বজিৎ চত্বর এলাকায় ব্যানারটি টাঙানো হয়। এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিক-ই-আতাহার মেসবাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান।

আশিক-ই-আতাহার মেসবাহ বলেন, ১৫ আগস্ট বাঙালি জাতির ইতিহাসে গভীর শোকের দিন। এ দিন শেখ মুজিবুর রহমান, তাঁর সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের কথা স্মরণ করা হয়। তাঁর ভাষ্য, ইতিহাস ভুলে যাওয়ার বিষয় নয়।

তিনি বলেন, শোককে শক্তিতে রূপান্তরিত করে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া এবং গণতন্ত্র, মানবিকতা ও আইনের শাসনের প্রতি আস্থা আরও দৃঢ় করার অঙ্গীকার করতে হবে। শোক মানুষকে থামিয়ে না দিয়ে জাগিয়ে তুলবে বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে মেহেদি হাসান বলেন, ১৫ আগস্ট শুধু শোকের দিন নয়, এটি ক্ষমতা, ষড়যন্ত্র ও ইতিহাসের নির্মম বাস্তবতার একটি সতর্কবার্তা। তাঁর দাবি, শেখ মুজিবুর রহমানকে হত্যা করলেও তাঁর আদর্শকে থামিয়ে দেওয়া যায়নি।

তিনি আরো বলেন, বর্তমান প্রজন্মের ছাত্রলীগের দায়িত্ব শুধু অতীত স্মরণে সীমাবদ্ধ না থেকে শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শন, মুক্তিযুদ্ধের চেতনা ও মানুষের অধিকারকে সামনে রেখে ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণের সংগ্রাম এগিয়ে নেওয়া।

এদিকে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাদের ১৫ আগস্ট উপলক্ষে শোক ব্যানার টাঙানোর বিষয়টি ঘিরে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
শিক্ষার্থীদের ঐকমত্যে শাকসু নির্বাচনের দিন পুনর্নির্ধারণ, পু

শিক্ষার্থীদের ঐকমত্যে শাকসু নির্বাচনের দিন পুনর্নির্ধারণ, পু