ব্রাজিল নাকি আর্জেন্টিনা—স্বাধীন বাংলাদেশকে আগে স্বীকৃতি দিয়েছে কোন দেশ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ব্রাজিল নাকি আর্জেন্টিনা—স্বাধীন বাংলাদেশকে আগে স্বীকৃতি দিয়েছে কোন দেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 1, 2026 ইং
ব্রাজিল নাকি আর্জেন্টিনা—স্বাধীন বাংলাদেশকে আগে স্বীকৃতি দিয়েছে কোন দেশ ছবির ক্যাপশন:

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে ব্রাজিল ও আর্জেন্টিনা শুধু দুটি ফুটবল শক্তির নাম নয়, বরং আবেগ, ভালোবাসা ও দীর্ঘদিনের সমর্থনের প্রতীক। বিশ্বকাপ এলেই এই দুই দলকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে উৎসবমুখর পরিবেশ, পতাকা উড়ানো এবং সমর্থকদের প্রাণবন্ত উচ্ছ্বাস চোখে পড়ে। তবে ফুটবলের বাইরেও স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ব্রাজিল ও আর্জেন্টিনার রয়েছে গুরুত্বপূর্ণ অবদান।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধ শেষে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। এর আগে ৬ ডিসেম্বর প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভুটান এবং কয়েক ঘণ্টা পর ভারত। বিজয়ের পর বিশ্বের বিভিন্ন দেশ পর্যায়ক্রমে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে শুরু করে।

ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১৯৭২ সালের ১৫ মে ব্রাজিল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। একই বছর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কেরও সূচনা হয়। পরবর্তীতে ২০২২ সালে বাংলাদেশ ও ব্রাজিল কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন করে।

ব্রাজিলের দশ দিন পর, ১৯৭২ সালের ২৫ মে বাংলাদেশকে স্বীকৃতি দেয় আর্জেন্টিনা। ওই দিনই ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর হয়। আর্জেন্টিনার সরকারি নথিতেও এই তথ্য উল্লেখ রয়েছে।

বাংলাদেশে একসময় আর্জেন্টিনার দূতাবাস চালু থাকলেও ১৯৭৮ সালে তা বন্ধ হয়ে যায়। তবে ২০২২ সালের ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা এবং বিশেষ করে লিওনেল মেসিকে ঘিরে বাংলাদেশি সমর্থকদের অভূতপূর্ব ভালোবাসা বিশ্বজুড়ে আলোচিত হয়। এর পরিপ্রেক্ষিতে আর্জেন্টিনা সরকার ২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি, দীর্ঘ ৪৫ বছর পর আবারও ঢাকায় দূতাবাস চালু করে।

বর্তমানে শুধু ক্রীড়া নয়, অর্থনীতি ও কূটনীতিতেও বাংলাদেশ, ব্রাজিল ও আর্জেন্টিনার সম্পর্ক ক্রমেই শক্তিশালী হচ্ছে। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক দুই দেশেই যাচ্ছে। পাশাপাশি উচ্চপর্যায়ের সফর, রাষ্ট্রদূতদের সক্রিয় ভূমিকা এবং জনগণের পারস্পরিক সম্পৃক্ততা এই সম্পর্ককে আরও গভীর করছে। ফুটবলের আবেগকে ছাড়িয়ে আজ এই সম্পর্ক ইতিহাস, কূটনীতি ও অর্থনৈতিক সহযোগিতার এক গুরুত্বপূর্ণ ভিত্তিতে পরিণত হয়েছে


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
বট বাহিনীর অপপ্রচার নিয়ে ক্ষোভ প্রকাশ শিক্ষামন্ত্রীর

বট বাহিনীর অপপ্রচার নিয়ে ক্ষোভ প্রকাশ শিক্ষামন্ত্রীর