রায়পুরে শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, তিনজন গ্রেপ্তার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রায়পুরে শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, তিনজন গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 8, 2026 ইং
রায়পুরে শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, তিনজন গ্রেপ্তার ছবির ক্যাপশন:

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় তিন দিন ধরে নিখোঁজ থাকা দেড় বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরমোহনা ইউনিয়নের পশ্চিম চরমোহনা গ্রামের একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুটির নাম কানিজ ফাতেমা। সে ওই গ্রামের কাঞ্চন হোসেনের মেয়ে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, জমিসংক্রান্ত বিরোধের জেরে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে লাশ গুমের চেষ্টা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কানিজ ফাতেমা নিখোঁজ হয়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তাকে না পাওয়ায় ওই দিন রাতেই শিশুটির মা জান্নাতুল ফেরদৌস রায়পুর থানায় একটি অপহরণ মামলা করেন। মামলায় প্রতিবেশী তোফায়েল আহাম্মদ (৬০), ফিরোজা বেগম (৫০) ও নিশু আক্তারকে (২৫) আসামি করা হয়।

মামলার পর পুলিশ অভিযান চালিয়ে আসামিদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করে। একই সঙ্গে তাঁদের বসতঘর ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে একটি সেপটিক ট্যাংকের ভেতর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

নিহত শিশুর মা জান্নাতুল ফেরদৌস অভিযোগ করে বলেন, ঘটনার দিন সকালে তাঁর মেয়ে প্রতিবেশী তোফায়েল আহাম্মদের ঘরের ভেতরে গিয়েছিল। এরপর থেকেই মেয়েটির আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। তাঁর ভাষ্য, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরেই তাঁর মেয়েকে হত্যা করা হয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। গ্রেপ্তার তিনজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করা হবে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারসহ তিন কূটনীতিকের বৈঠক

তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারসহ তিন কূটনীতিকের বৈঠক