কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ গ্রেপ্তার ৫ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ গ্রেপ্তার ৫

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 14, 2026 ইং
কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ গ্রেপ্তার ৫ ছবির ক্যাপশন:

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)। অভিযানে তাদের কাছ থেকে দেশি-বিদেশি ধারালো অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৪ জুন) দুপুরে ঢাকা জেলা ডিবির (দক্ষিণ) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম সুমন বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. বাবু (২৭), মারুফ হোসেন মিল্টন (৪৫), মহিউদ্দিন আহম্মেদ শান্ত (২৯), মো. রিয়াজ শেখ (৪০) ও নিখিল মণ্ডল (৪২)।

পুলিশ জানায়, শনিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঝিলমিল এলাকায় অভিযান চালানো হয়। ওই সময় ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি ছোরা, একটি ছ্যানা দা, একটি চায়নিজ কুড়াল, একটি ভোল্ট কাটার এবং একটি স্টিলের কাঁচি উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাতচক্রের সক্রিয় সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
মোবাইল ফোনে বিয়ে করে একাধিক সম্পর্ক, কুড়িগ্রামে তোলপাড়

মোবাইল ফোনে বিয়ে করে একাধিক সম্পর্ক, কুড়িগ্রামে তোলপাড়