বন্দর ধর্মঘট প্রত্যাহারের পর আন্দোলন নেতা আটক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বন্দর ধর্মঘট প্রত্যাহারের পর আন্দোলন নেতা আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 10, 2026 ইং
বন্দর ধর্মঘট প্রত্যাহারের পর আন্দোলন নেতা আটক ছবির ক্যাপশন:

চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিনের শ্রমিক ধর্মঘট প্রত্যাহারের পর যখন ধীরে ধীরে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে, ঠিক সেই সময়ে আন্দোলনের শীর্ষ নেতা ইব্রাহিম খোকনকে আটক করার ঘটনায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সোমবার সন্ধ্যায় বন্দর এলাকা থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ইব্রাহিম খোকন ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’-এর সমন্বয়ক এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের বন্দর শাখার সমন্বয়কের দায়িত্ব পালন করে আসছেন। নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ জানান, র‍্যাবের একটি দল তাকে আটক করে বন্দর থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যাচাই-বাছাই চলছে এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

বন্দর কর্তৃপক্ষের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা না দেওয়া সহ চার দফা দাবিতে দীর্ঘদিন ধরে বন্দরের শ্রমিক-কর্মচারীরা আন্দোলন চালিয়ে আসছিলেন। ইব্রাহিম খোকন ও হুমায়ুন কবিরের নেতৃত্বে এই আন্দোলন পরিচালিত হয়। শুরুতে জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারে কর্মসূচি শুরু হলেও পরে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’-এর ব্যানারে আন্দোলনটি বিভিন্ন শ্রমিক সংগঠনের অংশগ্রহণে বিস্তৃত হয়।

গত ৩১ জানুয়ারি থেকে প্রতিদিন আট ঘণ্টা করে কর্মবিরতির মধ্য দিয়ে আন্দোলন শুরু হয়। এরপর মঙ্গলবার থেকে লাগাতার ধর্মঘটে যায় শ্রমিকরা। নৌপরিবহন উপদেষ্টার আশ্বাসে মাঝখানে দুদিন কর্মসূচি স্থগিত থাকলেও, শ্রমিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার অভিযোগ তুলে রোববার থেকে পুনরায় অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়। সোমবার সকাল থেকে ধর্মঘট প্রত্যাহার করা হলে বন্দরের জেটি ও বহির্নোঙরে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক হতে থাকে।

এই অবস্থায় আন্দোলনের সমন্বয়ককে আটকের ঘটনায় চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। এক বিবৃতিতে সংগঠনটির নেতারা বলেন, আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার মুহূর্তে শীর্ষ নেতাকে আটক করা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি করছে।

বিবৃতিতে দাবি করা হয়, এর আগে পাঁচ শ্রমিককে গ্রেপ্তারের পর আন্দোলনের অন্যতম সমন্বয়ককে আটক করার ঘটনা পরিকল্পিত উসকানির অংশ হতে পারে। বন্দরের পরিস্থিতি অস্থিতিশীল রাখতে একটি মহল নেপথ্যে কাজ করছে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।

বিবৃতিতে জাতীয়তাবাদী শ্রমিক দল, টিইউসি, বিএফটিইউসি, বিএলএফ, ট্রেড ইউনিয়ন সংঘ এবং সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের শীর্ষ নেতারা স্বাক্ষর করেন। তারা অবিলম্বে ইব্রাহিম খোকনের মুক্তি ও শ্রমিক নেতাদের হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়া অঙ্গনের শোক: বিসিবি ও বাফুফের স

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়া অঙ্গনের শোক: বিসিবি ও বাফুফের স