নোয়াখালীর চাটখিলে ছাত্রদল কর্মীর ওপর হামলার অভিযোগ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নোয়াখালীর চাটখিলে ছাত্রদল কর্মীর ওপর হামলার অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 7, 2026 ইং
নোয়াখালীর চাটখিলে ছাত্রদল কর্মীর ওপর হামলার অভিযোগ ছবির ক্যাপশন:

নোয়াখালীর চাটখিল উপজেলায় ছাত্রদলের এক কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী, শনিবার (৭ মার্চ) সন্ধ্যার পর উপজেলার কড়িহাটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ছাত্রদল কর্মী মো. ফয়সাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে দাবি করেন, তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে লেখালেখি করে আসছিলেন। সেদিন তিনি ঢাকা থেকে বাড়িতে এসে কড়িহাটি বাজারে ইফতার করেন। ইফতারের পর বাজারে অবস্থান করার সময় কয়েকজন ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।

ফয়সাল তার লাইভে জানান, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার হাত, মাথা ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেছে। পাশাপাশি তার দোকানেও ভাঙচুর করা হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, বর্তমানে বিএনপি ক্ষমতায় থাকার পরও এমন হামলার ঘটনা ঘটেছে এবং তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন স্থানীয় সংসদ সদস্য মাহবুব উদ্দিন খোকনের কাছে।

এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, এলাকায় মারামারির একটি খবর তারা পেয়েছেন। সংশ্লিষ্টদের থানায় এসে অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে ঘটনাটি রাজনৈতিক কারণে ঘটেছে কি না, নাকি অন্য কোনো কারণে হয়েছে।

স্থানীয়ভাবে ঘটনাটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, তদন্তের পরই ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে বলা সম্ভব হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন মির্জা ফখরুল

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন মির্জা ফখরুল