ইরানকে হারিয়ে হরমুজ দখলের ঘোষণা ট্রাম্পের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ইরানকে হারিয়ে হরমুজ দখলের ঘোষণা ট্রাম্পের

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 15, 2026 ইং
ইরানকে হারিয়ে হরমুজ দখলের ঘোষণা ট্রাম্পের ছবির ক্যাপশন:

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি নিয়ে বড় ধরনের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে যুদ্ধে পরাজিত করার পর এই কৌশলগত জলপথকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় শুক্রবার নিউইয়র্কে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হওয়ার পর শিগগিরই হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে। একই সঙ্গে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের চলমান অবরোধ অব্যাহত রাখার কথাও জানান তিনি। এ অবরোধকে তিনি ‘ইস্পাতের দেয়াল’ হিসেবে উল্লেখ করেন।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের উত্তেজনার মধ্যে গত ২৮ ফেব্রুয়ারি দেশটির বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান শুরু হওয়ার কথা বলা হয়েছে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হয়। যুদ্ধের প্রথম দিনেই ইরান হরমুজ প্রণালি দিয়ে বিদেশি জাহাজ চলাচলে অবরোধ আরোপ করে। পরে এর পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যে সংযোগকারী এই জলপথ দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন হয়ে থাকে। ফলে এটি নিয়ে যেকোনো সামরিক বা রাজনৈতিক উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজারেও প্রভাব ফেলতে পারে।

এদিকে ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদি বলেছেন, ইরান হুমকি বা শক্তি প্রদর্শনে ভয় পায় না। তাঁর দাবি, হরমুজ প্রণালি ইরানের ছিল, আছে এবং ইরানেরই থাকবে।

তিনি আরো বলেন, হরমুজ প্রণালি কখন বন্ধ বা খোলা হবে, সে সিদ্ধান্ত ইরানই নেবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে পরাজয়ের বাস্তবতা মেনে নেওয়া এবং ‘অলীক কল্পনা’ ত্যাগ করার আহ্বান জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ইরান ইস্যুতে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতা বৃদ্ধি

ইরান ইস্যুতে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতা বৃদ্ধি