ক্রিপ্টো পতনে ধাক্কা: ট্রাম্প মিডিয়ার লোকসান ১০ গুণেরও বেশি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ক্রিপ্টো পতনে ধাক্কা: ট্রাম্প মিডিয়ার লোকসান ১০ গুণেরও বেশি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2026 ইং
ক্রিপ্টো পতনে ধাক্কা: ট্রাম্প মিডিয়ার লোকসান ১০ গুণেরও বেশি ছবির ক্যাপশন:

সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ সোশ্যাল’-এর মালিকানা প্রতিষ্ঠান ‘ট্রাম্প মিডিয়া’ বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। চলতি বছরের এপ্রিল থেকে জুন—এই তিন মাসে কোম্পানিটির প্রায় ২৩৮ মিলিয়ন (২৩ কোটি ৮০ লাখ) ডলার লোকসান হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১০ গুণেরও বেশি।

এই আর্থিক ধাক্কা সামলাতে অলাভজনক প্রকল্পগুলো বন্ধ করে দিয়ে নিজেদের মূল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই আবার মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প মিডিয়া। পাশাপাশি আয় বাড়াতে ‘ট্রুথ এপিআই’ (Truth API) নামে একটি নতুন সেবা চালু করা হয়েছে। এই সেবার আওতায় অর্থ পরিশোধ করে বিখ্যাত ট্রেডিং ফার্মগুলো সাধারণ মানুষের আগেই ডোনাল্ড ট্রাম্পের পোস্ট পড়ার সুযোগ পাবে।

যদিও ডেমোক্র্যাটরা এ ধরনের ব্যবস্থার তীব্র সমালোচনা করেছেন, তবে ট্রাম্প মিডিয়া দাবি করেছে এটি প্রযুক্তি খাতের একটি সাধারণ ও প্রচলিত নিয়ম।

প্রতিষ্ঠানটির মোট আয় বাড়লেও বিটকয়েনসহ বিভিন্ন ক্রিপ্টোকারেন্সির দরপতনের কারণেই মূলত এই বিপুল অঙ্কের ক্ষতি হয়েছে। তবে এত বড় অঙ্কের লোকসান সত্ত্বেও ট্রাম্প মিডিয়ার হাতে এখনও ৪০০ মিলিয়ন ডলারের বেশি উদ্বৃত্ত তহবিল রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবশেষে মুক্তির পথে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’

অবশেষে মুক্তির পথে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’