হাদি হত্যাকাণ্ডকে ঘিরে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হয়েছিল: নাছির উদ্দীন নাছির The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

হাদি হত্যাকাণ্ডকে ঘিরে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হয়েছিল: নাছির উদ্দীন নাছির

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 9, 2026 ইং
হাদি হত্যাকাণ্ডকে ঘিরে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হয়েছিল: নাছির উদ্দীন নাছির ছবির ক্যাপশন:

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সংসদ নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হয়েছিল বলে অভিযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি বলেন, এ হত্যাকাণ্ডকে ব্যবহার করে কিছু নৈরাজ্যবাদী চক্র নির্বাচনের সময় পেছানোর চেষ্টা করেছিল।

রবিবার (৮ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন। সেখানে তিনি উল্লেখ করেন, হাদি হত্যাকাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত ফয়সাল মাসুদ করিম ও তার সহযোগী আলমগীর শেখ ভারতে গ্রেপ্তার হয়েছেন বলে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

স্ট্যাটাসে প্রতিক্রিয়া জানিয়ে নাছির উদ্দীন নাছির বলেন, হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তরা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায়। তার দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্তদের কাউকে গ্রেপ্তার করা হয়নি।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডকে ঢাল হিসেবে ব্যবহার করে কিছু নৈরাজ্যবাদী দুষ্টচক্র সংসদ নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে প্রধান দুই অভিযুক্তের গ্রেপ্তার হওয়াকে তিনি একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করেন।

ছাত্রদলের এই নেতা বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহের মধ্যেই ভারতে আশ্রয় নেওয়া প্রধান দুই আসামি গ্রেপ্তার হওয়া তাৎপর্যপূর্ণ। তার ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শুরু থেকেই হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার ব্যাপারে দৃঢ় অবস্থানে রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, দলটির নির্বাচনী ইশতেহারেও এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। নাছির উদ্দীন নাছির জানান, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন এবং এ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

তার মতে, হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের আন্তরিকতা তাদের কার্যক্রমের মাধ্যমেই প্রমাণিত হবে। তিনি আশা প্রকাশ করেন, ভারত গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়ে সহযোগিতা করবে।

নাছির উদ্দীন নাছির বলেন, বন্দি প্রত্যর্পণ চুক্তির প্রতি সম্মান দেখিয়ে ভারত যদি অভিযুক্তদের বাংলাদেশে ফিরিয়ে দেয়, তাহলে মামলার বিচার প্রক্রিয়া আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে। তিনি এ ক্ষেত্রেও সরকারের পক্ষ থেকে জোরালো কূটনৈতিক তৎপরতা চালানো হবে বলে আশা প্রকাশ করেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শীতের দাপট ঢাকার আংশিক মেঘলা আকাশে, শীতের তীব্রতা আরো বৃদ্ধি

শীতের দাপট ঢাকার আংশিক মেঘলা আকাশে, শীতের তীব্রতা আরো বৃদ্ধি