সৌদিতে বাংলাদেশিদের আকামা নবায়নে বড় সুখবর The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সৌদিতে বাংলাদেশিদের আকামা নবায়নে বড় সুখবর

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং
সৌদিতে বাংলাদেশিদের আকামা নবায়নে বড় সুখবর ছবির ক্যাপশন:

সৌদি আরবে কর্মরত বাংলাদেশি কর্মীদের জন্য আকামা (ইকামা) নবায়ন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটির সরকার। নতুন এ ব্যবস্থার আওতায় কোনো কারণে মূল নিয়োগকর্তা (কফিল) আকামা নবায়ন না করলে সংশ্লিষ্ট কর্মী দ্রুত অন্য নিয়োগকর্তার অধীনে আকামা নবায়ন করতে পারবেন। এতে আইনগত কোনো বাধা থাকবে না বলে সৌদি কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ ঘোষণা দেন সৌদি আরবের মানবসম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার মুহান্নাদ বিন আহমেদ আল-ঈসা। বৈঠকে সৌদি আরবের ডেপুটি মিনিস্টার অব ফরেন কনস্যুলার ড. মোহাম্মদ এ এম আলশামেরিও উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে দুই দেশের শ্রমবাজারে সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে একাধিক প্রস্তাব তুলে ধরা হয়। এর মধ্যে ছিল গৃহকর্মী নিয়োগ চুক্তি, শ্রম দক্ষতা যাচাইকরণ (SVP) কর্মসূচির সম্প্রসারণ, সাধারণ কর্মী নিয়োগ চুক্তির পর্যালোচনা ও নবায়ন এবং যৌথ কমিশন ও কারিগরি কমিটির বৈঠক আয়োজনের আহ্বান।

এ ছাড়া বাংলাদেশে একটি যৌথ সৌদি-বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়, যেখানে কর্মীদের দক্ষতা উন্নয়ন, আরবি ভাষা শিক্ষা, সৌদি আইন, সংস্কৃতি ও কর্মপরিবেশ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। স্বাস্থ্যসেবা, নির্মাণ, তথ্যপ্রযুক্তি (আইটি) ও হসপিটালিটি খাতে দক্ষ ও পেশাদার কর্মী নিয়োগ সহজ করতে কারিগরি ও পেশাগত যোগ্যতার পারস্পরিক স্বীকৃতির কাঠামো তৈরির প্রস্তাবও দেওয়া হয়।

বাংলাদেশের পক্ষ থেকে সময়মতো ওয়ার্ক পারমিট ও আকামা ইস্যু এবং নবায়ন নিশ্চিত করার পাশাপাশি নিয়োগকর্তাদের কারণে সৃষ্ট বিলম্ব নিরসনে সৌদি সরকারের সহযোগিতা চাওয়া হয়। একই সঙ্গে নারী গৃহকর্মীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা এবং ২০৩৪ সালের সৌদি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ শ্রমিক নিয়োগের আহ্বান জানানো হয়।

বাংলাদেশের প্রস্তাবের জবাবে সৌদি প্রতিনিধি দল স্বাস্থ্যসেবা, নির্মাণ, আইটি ও হসপিটালিটি খাতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করে। পাশাপাশি কর্মীদের অধিকার সুরক্ষায় ওয়েজ প্রটেকশন সিস্টেম ও বীমা সুবিধা চালুর বিষয়টি তুলে ধরে। সফর জেলে আটক বাংলাদেশি কর্মীদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য কূটনৈতিক মাধ্যমে পাঠানো হলে তা গুরুত্বসহকারে বিবেচনা করার আশ্বাসও দেয় সৌদি কর্তৃপক্ষ।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সন্ধ্যায় জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

সন্ধ্যায় জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার ঘোষণা