২০২৬–২৭ অর্থবছরের বাজেট প্রণয়ন শুরু The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

২০২৬–২৭ অর্থবছরের বাজেট প্রণয়ন শুরু

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 3, 2026 ইং
২০২৬–২৭ অর্থবছরের বাজেট প্রণয়ন শুরু ছবির ক্যাপশন:

২০২৬–২৭ অর্থবছরের বাজেট প্রণয়নের কাজ শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে দেশের সব ব্যবসায়ী সংগঠনকে আগামী ১৫ মার্চের মধ্যে তাদের বাজেট প্রস্তাব পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

আজ প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, বাজেট প্রস্তুতে সহায়তার জন্য বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনকে তাদের স্ব স্ব প্রস্তাব ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর কাছে লিখিতভাবে পাঠাতে হবে। একই সঙ্গে প্রস্তাবের সফট কপি সরাসরি এনবিআরেও পাঠাতে বলা হয়েছে।

ব্যবসায়ী সংগঠনগুলোকে তাদের বাজেট প্রস্তাবের সফট কপি nbrbudget2026@gmail.com ঠিকানায় ই-মেইল করতে হবে। এনবিআর জানিয়েছে, প্রাপ্ত প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

যেসব প্রতিষ্ঠান, সংস্থা বা দপ্তর কোনো চেম্বার বা অ্যাসোসিয়েশনের সদস্য নয়, তারাও সরাসরি উল্লিখিত ই-মেইলের মাধ্যমে বাজেট প্রস্তাব পাঠাতে পারবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সরকারের রাজস্ব আহরণ নীতিমালা প্রণয়নে এনবিআর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি অংশগ্রহণমূলক, গণমুখী ও ন্যায়সংগত বাজেট প্রণয়নের লক্ষ্যে প্রতি বছর করদাতা, শিল্প ও বণিক সমিতি, ট্রেড অ্যাসোসিয়েশন, পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান ও বুদ্ধিজীবীদের কাছ থেকে বাজেট প্রস্তাব আহ্বান এবং রাজস্ব ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করা হয়ে থাকে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ফেব্রুয়ারিতেই বাংলাদেশ ১০ বার কেঁপেছে, বড় ভূমিকম্পের শঙ্কা ব

ফেব্রুয়ারিতেই বাংলাদেশ ১০ বার কেঁপেছে, বড় ভূমিকম্পের শঙ্কা ব